ফিল্মি স্টাইলে হেলিকপ্টারে চড়ে জেল থেকে পালালেন এক কুখ্যাত অপরাধী!

প্যারিস অঞ্চলের ‘রু’ কারাগারে ফাইদ বন্দি ছিলেন। গত রবিবার হঠাৎ সেই কারাগারে একটি হেলিকপ্টার নামে। তাতেই ছিল ফাইদের তিন সহযোগী।

অন্যরা তখনও বুঝতে পারেনি যে, কী ঘটতে চলেছে। কারো কিছু বোঝার আগেই কোনো রক্তপাত ছাড়াই ফাইদকে নিয়ে হেলিকপ্টারে করে তারা পালিয়ে যায়। পুরো ঘটনায় সময় লাগে মাত্র কয়েক মিনিট।

হেলিকপ্টারটি ছিল হাইজ্যাক করা। হেলিকপ্টারটির এক প্রশিক্ষককে আটকে রেখেছিল ছিনতাইকারীরা। অপারেশন শেষে ওই প্রশিক্ষককে মুক্তিও দেয় তারা।

পরে ওই কারাগার থেকে ৬০ কিলোমিটার দূরে আগুনে পোড়া অবস্থায় হেলিকপ্টারটি খুঁজে পায় পুলিশ। সেখানেও সন্ধান পাওয়া যায়নি রেদোয়ান ফাইদ আর তার তিন সহযোগীর। ধারণা করা হচ্ছে তারা সেখান থেকে অন্য কোথাও পালিয়েছে।

হেলিকপ্টারটির এক প্রশিক্ষককে আটকে রেখেছিল ছিনতাইকারীরা। অপারেশন শেষে ওই প্রশিক্ষককে মুক্তিও দেয় তারা।

শেয়ার করুন: