সুন্দরী শয়তান। দর্শকরা তাকে বলে ‘ওয়ান্ডার ওম্যান’। কিন্তু তিনি তা মানতে নারাজ। তার নাম জেসিকা। ইউএফসি (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) তারকা। ওয়ান্ডার ওম্যানের বদলে নিজেকে শয়তান বলতেই পছন্দ করেন জেসিকা।
জেসিকার মতে, ‘আমি শয়তান! আমার পুরো নাম জেসিকা ইভল আই। রিংয়ে যখন নামি, তখন শয়তানে বদলে যাই।’
মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম এই তরুণীর ছোটবেলা খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে। মাত্র ৬ বছর বয়সে বাবা-মার সম্পর্ক ক্রমশ তিক্ত, ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল তার কাছে।
মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন জেসিকা। বাবা-মা আলাদা হয়ে যান। জেসিকা বাবার সঙ্গে ওহিও-র রুটসটাউনে থাকতে শুরু করেন। সেই যন্ত্রণার উপর আরেক যন্ত্রণা হাজির হয় তার জীবনে। ১৬ বছর বয়সে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হন তিনি | ফেসবুক থেকে নেওয়া ছবি
কিশোরী বয়সে রাস্তা দিয়ে বাবার সঙ্গে হেঁটে যাচ্ছিলেন জেসিকা। এক মদ্যপ চালক জেসিকাকে গাড়ি চাপা দিয়ে দেন। শরীরের অনেক জায়গার হাড় টুকরো টুকরো হয়ে গিয়েছিল তার। বাঁচার কথাই ছিল না। তিন মাস শয্যাশায়ী ছিলেন। কিন্তু হার মানতে নারাজ জেসিকা। কঠোর অধ্যাবসায়ে মিক্সড মার্শাল আর্টসে পারদর্শী হয়ে ওঠেন তিনি |
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.