মাংস থেকে চর্বি আলাদা করে কীভাবে তা সংরক্ষণ করবেন তা অনেকেই জানেন না। জানলে অবাক হবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি গরুর চর্বি থেকে তেল তৈরি করতে পারবেন এবং তা দীর্ঘদিনের জন্য সংরক্ষণও করতে পারবেন! আর এই তেল বিভিন্ন রান্নায়ও ব্যবহার করা যায়। এতে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চলুন তবে জেনে নেয়া যাক গরুর চর্বি থেকে তেল তৈরি ও সংরক্ষণ পদ্ধতি-
গরুর চর্বি থেকে তেল তৈরি: প্রথমে গরুর মাংসের একটি চর্বিযুক্ত স্থান নির্বাচন করে নিন। মাংস থেকে সব চর্বি ছাঁটাই করুন। তারপর চর্বিগুলো ১ ইঞ্চি কিউব করে কেটে নিন। এবার স্টেইনলেস স্টিল বা কাচের পাত্রের মধ্যে চর্বি রাখুন। পাত্রটি প্রায় অর্ধেক পূর্ণ করে নিন।
এবার চুলা মাঝারি আঁচে জ্বালিয়ে একটি পাত্রে চর্বির টুকরোগুলো দিয়ে দিন। প্রতি ১০ মিনিট পর পর চর্বি নাড়তে হবে, যাতে তাপ সমানভাবে পাত্রে লাগে। চর্বির টুকরোগুলো গলে যেতে শুরু করলে ক্রমাগত নাড়তে হবে। সব চর্বি গলে যেতে প্রায় ৩০ মিনিট সময় নেবে। সবশেষে অবশিষ্ট অংশগুলো ছেঁকে একটি বড় পাত্রে তরল অংশ তুলে ফেলতে হবে। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেলো গরুর চর্বি থেকে তেল।
সংরক্ষণ: তেল ঠাণ্ডা করে কাঁচের পাত্রে ঢেলে নিন। এবার পাত্রটি ফ্রিজে সংরক্ষণ করুন। এই পদ্ধতিতে ছয় থেকে এক বছর পর্যন্ত ভালো থাকবে এই তেল। এছাড়া স্বাভাবিক তাপমাত্রায়ও রাখতে পারেন। তবে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব গরুর চর্বির তেল ব্যবহার করে ফেলতে হবে। নইলে নষ্ট হয়ে যাওয়ার ভয় রয়েছে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.