ঘরের মেঝে খুঁড়ে পাওয়া গেল বিষাক্ত গোখরা, সাথে ২১টি ডিম!

এবার ঘরের মেঝে খুঁড়ে পাওয়া গেল একটি বিষাক্ত গোখরা সাপ, ২১টি ডিম ও একটি বাচ্চা। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরার তালা সদরের মাঝিয়াড়া গ্রামের আব্দুল মজিদের শোবার ঘরের মেঝে খুড়ে এগুলো উদ্ধার করেন সাপুড়ে।

আব্দুল মজিদ সরদারের ছেলে শামীম সরদার বলেন, বুধবার রাত ৯টার দিকে ঘরের খাটের নিচে একটি সাপ দেখতে পান আমার মা। পরে গর্তে ঢুকে যায় সাপটি। সকালে সাপুড়েকে খবর দেয়া হলে তারা এসে সাপটি ধরে ফেলে।

সাপুড়ে রবিউল ইসলাম খোকন বলেন, গোখরা সাপ সাধারণত ঘরের মেঝেতে মাটির নিচে ডিম পেড়ে মা সাপটি অাশেপাশে অবস্থান করে। উদ্ধার হওয়া সাপটি পদ্ম গোখরা। কাউকে এটি কামড়ালে নিশ্চিত তার মৃত্যু হতো। উদ্ধার হওয়া সাপের ডিমগুলো প্রায় ফুটে গেছে। ডিম ফুটে দুই একটি বাচ্চাও ইতোমধ্যে বেরিয়েছে।

শেয়ার করুন: