বিমান বাংলাদেশের ক্রুদের খাবার নিয়ে উঠে ব্যাপক আলোচনা-সমালোচনার। কেননা তৈলাক্ত খাবার দেওয়ায় গত মাসে প্রায় ১২ জন ক্রু অসুস্থ হয়ে পড়ে। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনার।
এর পর পরেই বিমান বাংলাদেশে ক্রুদের খাবারে আনে বেশ কিছু পরিবর্তন। তৈলাক্ত ক্ষতিকর খাবারের বদলে দুপুরের খাবারে করলা ভাজি ও রাতের খাবারে ঢেঁড়স ভাজি যোগ করা হয়েছে।
গত ৯ মে এক অফিস অর্ডারে এই নতুন মেনু কার্যকর হয়েছে। তবে শুধুমাত্র ককপিট ক্রু’দের করলা-ঢেঁড়স পরিবেশন করায় কেবিন ক্রু’দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
কেবিন ক্রু’রা বলছেন, তাদের প্রতি বৈষম্য করা হয়েছে। ককপিট ক্রু’দের মতো কেবিন ক্রু’দেরও স্বাস্থ্যসম্মত খাবারের দরকার। বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) উচিত সব ক্রু’দের জন্য একই নীতি অবলম্বন করা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, গত চার মাসে এক ডজনের মতো ক্রু অসুস্থ হয়েছেন বিএফসিসির খাবার খেয়ে। বিষয়টি ফ্লাইট সেফটির জন্য হুমকি বলে মনে করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চিফ অব ফ্লাইট সেফটি সোয়েব চৌধুরী।
তিনি বলেন, ক্রুদের খাবারের মান বাড়াতে গত বৃহস্পতিবার মেনু কমিটির মিটিং হয়েছে। সেখানে তৈলাক্ত খাবার বাদ দিয়ে ভিন্ন মেনু করা হয়েছে। নতুন খাবারগুলো পরীক্ষামূলকভাবে তৈরি করছে বিএফসিসি।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.