ভারতের ধনীতম ব্যাক্তির স্ত্রী। তাঁর স্টাইল, পোশাক-আশাক, চলন ধরন সবকিছুই নজরে পড়ার মতোই। সব কিছুই সাধারণের মনে কৌতূহল তোলেই। সেলিব্রিটিদের তালিকা থেকে বাদই বা পড়ে কেন। আর এখনতো ইন্টারনেটের যুগ তাই সমস্ত কিছু ভাইরাল হয় নিমেষেই।
মুকেশ গিন্নীর জামা-জুতো, চায়ের কাপ ইত্যাদির দাম নিয়ে কয়েকদিন আগে বেশ শোরগোল পড়েছিল। এবার নীতা দেবীর মোবাইল ফোন নিয়ে বেশ কয়েকটি জোড়ালো তথ্য প্রকাশিত হল।
শোনা যাচ্ছে নীতা আম্বানির মোবাইল ফোনটির দাম নাকি তিনশো পনের কোটি টাকা। তাজ্জব লাগছে? আর হবে নাই কেন,, আম্বানি পরিবারের বউ বলে কথা।
বাব্বা, কি এমন ফোন যার দাম এমন আকাশছোঁয়া? এত দামি ফোন কি দিয়ে তৈরি,, এসব প্রশ্ন তো ঘোরাফেরা করবেই।
বিশ্বের দামি ফোনের তালিকায় স্থান পাওয়া ফ্যালকন সুপারনোভা আইফোন 6 ফোনটিই ব্যবহার করেন নীতা আম্বানি। যেটি হীরে, মুক্তা খচিত।
আসলে ফ্যালকন সংস্থাটি অ্যাপেল আইফোনের সঙ্গে হাত মিলিয়ে এই মূল্যবান মোবাইলটি প্রস্তুত করেছে। যেটি 24 ক্যারেট সোনা দ্বারা তৈরি করা। যার পিছনের কভারটিই দুর্লভ ধাতু প্ল্যাটিনাম দিয়ে বানানো আছে।
তবে সত্যই কি নীতা আম্বানি এই ফোন ব্যবহার করেন? জল্পনা উড়িয়ে দিয়েছেন আম্বানি পরিবারেরই এক সদস্য। নেহাতই গুজব বলে ওই সদস্য জানিয়েছেন নীতা দেবী নাকি মোটেই এত দামি ফোন ব্যবহার করেন না। যদিও কোন কোম্পানি বা কি ফোন ব্যবহার করেন সেটা বলেননি। তবে মুকেশ গিন্নীর ব্যবহৃত মোবাইলটি বেশ মূল্যবানই বটে।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.