লন্ডন থেকে রিমা আক্তার- প্রশ্নঃ আমাদের দেশের অনেককেই দেখা যায়, তারা বিদায়ের সময় বা চলে যাওয়ার সময় ‘খোদা হাফেজ’ বলে থাকে। বিদায়ের সময় এটা বলা কি ঠিক? বিদায়ের সুন্নত আমল কি?
উত্তরঃ সাক্ষাতের সময় যেমন সালাম দেওয়া সুন্নত তেমনি বিদায়ের সময়ও সালাম দিয়ে বিদায় নেওয়া সুন্নত। এ সম্পর্কে একাধিক হাদীস বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কেউ কোন মসলিসে পৌঁছবে তখন সালাম দিবে।
যদি অনুমতি পাওয়া যায়, তা হলে বসে যাবে। এরপর যখন মসলিস ত্যাগ করবে তখনও সালাম দিবে। কারণ, প্রথম সালাম দ্বিতীয় সালাম অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ উভয়টির গুরুত্ব সমান। জামে তিরমিযী ২/১০০
সুতরাং বিদায়ের সময়ও ইসলামের আদর্শ এবং সুন্নত হলো সালাম দেওয়া। তাই সালামের স্থলে বা এর বিকল্প হিসেবে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ বা এ জাতীয় কোন কিছু বলা যাবে না।
সালাম দিয়ে বিদায় নিলে ইসলামী আদর্শ ও সুন্নত মান্য করা হচ্ছে এবং সাথে সাথে শান্তির দুআও করা হচ্ছে। তাই বিদায়ের সময় এ তরীকায় অবলম্বন করা উচিত। সূত্রঃ শুআবুল ঈমান ৬/৪৪৮, আবু দাউদ ইমদাদুল ফাতাওয়া
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.