শপিং মলে গেলে মাত্র ১৩ টাকায় মিলছে গার্লফ্রেন্ড!। একসঙ্গে ঘোরা, খাওয়াদাওয়া, আড্ডা, সেলফি তোলার সুযোগ পাওয়া যাবে তার সঙ্গে। মূলত ক্রেতা টানতে এমনই অফার দিয়েছে ওই শপিং মল।
আর এমন অদ্ভুত ঘটনাটি ঘটছে দক্ষিণ চীনের হিউয়ান শহরের ভাইটালিটি সিটি নামে একটি শপিং মলে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য সান’ প্রকাশিত একটি প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যারা গার্লফ্রেন্ড হিসেবে থাকবেন, তারা সবাই মডেল। সেখান থেকে যে কোনো একজনকে পছন্দ করে তার সঙ্গে ঘোরার সুযোগ থাকবে ২০ মিনিটের জন্য।
২০ মিনিটের জন্য গ্রাহকদের চীনা মুদ্রায় ১ আরএমবি ভাড়া দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা কমবেশি সাড়ে ১৩ টাকার সমান। বিশেষ বারকোডের মাধ্যমে এই টাকা পে করতে হবে। ২০ মিনিট ঘোরা হয়ে গেলে ওই মডেলকে আগের জায়গায় এনে ছেড়ে দিতে হবে। যদি কোনো গ্রাহক আরো বেশি সময় ওই নারীর সঙ্গে কাটাতে চান, তাহলে তাকে অতিরিক্ত ২০ মিনিটের জন্য একই পরিমাণ টাকা দিতে হবে।
তবে মডেলদের গার্লফ্রেন্ড বানানোর জন্য বিশেষ নিয়মকানুন আছে। শপিং মলের বাইরে কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না। পাশাপাশি ওই ২০ মিনিট তাকে স্পর্শ করতে পারবেন না গ্রাহকরা।
ইতিমধ্যে ওই শপিং মলটি ওই এলাকায় জনপ্রিয় হয়ে গিয়েছে। সবাই বুঝছেন এটা বিপণন কৌশল। আকর্ষণ বাড়ানোর জন্যই ওই শপিং মল এমন অফার দিচ্ছে। তবে ইতিমধ্যে এমন অফারে হাসি ফুটেছে সেখানকার সিঙ্গলদের মুখে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.