ফুটবল উত্তেজনায় ভাসছে বিশ্ব। সারাবিশ্বের মতো বাংলাদেশও কাঁপছে ফুটবল জ্বরে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাশিয়া বিশ্বকাপ। বরাবরের মত বাংলাদেশেও দেখা গেছে আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনা।
তার মধ্যে একজন হচ্ছেন গোপল চন্দ্র শীল। তিনি আর্জেন্টিনা দলের সাপোর্টার। রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকায় তার চুল কাটার দোকান রয়েছে। এবার তিনি আর্জেন্টিনাভক্ত শিশুদের টাকা ছাড়াই চুল কেটে দিচ্ছেন।
ফ্রি চুল কাটার খবর শুনে প্রতিদিনই তার দোকানে আর্জেন্টিনা ভক্ত শিশুরা ভিড় করছে। তার দোকানের যে দুজন কর্মী আছেন সুমন এবং সঞ্জয়ও আর্জেন্টিনার সাপোর্টার। গোপাল চন্দ্রের পাশাপাশি তারাও ফ্রিতে শিশুদের চুল কাটছেন।
দোকানে গিয়ে দেখা যায়, আর্জেন্টিনার টি শার্ট পরে চুল কাটছেন গোপাল চন্দ্র শীল ও তার দুই কর্মী। দোকানের ভেতরে ওপরের দিকে ঝুলছে একটি ফুটবল। তার নিচেই দুই পাশে লিওনেল মেসির পোস্টার। এছাড়া দোকানের ওপরে ৩০ ফুট লম্বা আর্জেন্টিনার পতাকা টাঙানো আছে।
গোপাল চন্দ্র বলেন, আর হতাশা নয়, আর্জেন্টিনাকে ভালোবাসি বলেই আর্জেন্টিনাভক্ত শিশুদের ফ্রিতে চুল কেটে দেই। তবে কয়েকজন শিশু ব্রাজিলের ভক্তদের টাকা ছাড়া চুল কেটে দিয়েছি।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.