আদম আ: কে আল্লাহ পাক যখন পৃথিবীতে প্রেরণ করেন, তখন তাঁকে বর্তমান শ্রীলংকায় একটি পাহাড়ের উপরে নামিয়ে দেয়া হয়।
‘আদম পাহাড়’ নামে সে পাহাড়টি আজও বিশ্বের তাবৎ ভ্রমণ পিপাসু মানুষের কাছে এক অন্যতম আকর্ষণ।
ওদিকে মা হাওয়া আ: কেও একই সাথে পৃথিবীতে নামিয়ে দেন আল্লাহ পাক। তাঁকে নামানো হয় বর্তমান সউদি আরবের জেদ্দা শহরের নিকটে।
জেদ্দা; নামকরণটিও হয়েছে মা ধারণ করেই। জিদ্দ / ‘জিদ্দি’ আরবি ভাষায় মানে হলো; ‘দাদী’ বা ‘নানী’ / ‘আমার দাদী’ বা ‘আমার নানী’ আদম ও হাওয়া আ: সন্তান-সন্ততি ও তাদের বংশধররা
নিজেদের দাদী বা নানী’র (বিবি হাওয়া আ: ) আদি বাসস্থানকে নির্দেশ করতেই স্থানটিকে ঐ নামে (জেদ্দা) ডাকা শুরু করে।
পৃথিবীতে আসার পরে আদম ও হাওয়া আ: দু’জনে দুই স্থানে অবতরণ করেন। কেউ কারো ঠিকানা জানতেন না। কিন্তু তারা জানতেন যে, তাঁর অপর সাথীও এ ভূখন্ডেরই কোথাও না কোথাও এসেছেন।
উভয়ে পরষ্পর হতে বিচ্ছিন্ন! সে ছিল এক দু:সহ জীবন! একাকীত্বের এ যন্ত্রণার হাত থেকে বাঁচতে তারা একে অপরকে খুঁজে ফিরতে লাগলেন। আদম এ ভাবেই প্রায় দুই শত বৎসর ছিলেন।
হযরত আদম আ: শ্রীলংকা হতে হাঁটা শুরু করলেন বিবি হাওয়ার খোঁজে, ওদিকে বিবি হাওয়াও আদম আ: এর খোঁজে জেদ্দা হতে এগুতে থাকলেন। কারোরই কোন নির্দিষ্ট ঠিকানা ছিল না, উদ্দেশ্যহীনভাবে সাথীকে খুঁজে ফেরা!
এভাবেই দুই শত বৎসর পরে এসে তাদের পরষ্পরের দেখা হয়ে গেলো মক্কার চৌদ্দ কিলোমিটার দূরের এক খোলা মাঠে। নতুন করে দু’জনের জানাজানি, স্বাক্ষাৎ হলো যে মাঠে,
সেটিই হলো আরাফাত-এর মাঠ। আরবিতে আরাফাত (আরাফাহ) মানে হলো দেখা স্বাক্ষাৎ/ জানাজানি/চেনাপরিচয় ইত্যাদি।
ইতিহাসটুকু বর্ণনার জন্যই কেবল এ ঘটনার অবতারণা করি নি এখানে। ঐতিহাসিক এ ঘটনার মধ্যে আমাদের মনুষ্য সমাজের জন্য এক বিরাট শীক্ষণীয় বিষয় রয়েছে।
সেটা হলো এই যে; একজন পুরুষ আর একজন নারী, আমাদের আদি পিতা ও আদি মাতা, দু’জনে একত্রিত হয়ে একটি পরিবারের সূচনা করেছিলেন, বিশ্বের সর্বপ্রথম পরিবার।
নিজের কণে খুঁজে বের করতে, তার সাথে জুটিবদ্ধ হয়ে একটি পরিবার গঠন করতে হযরত আদম আ: শ্রীলংকা হতে আরাফাত পর্যন্ত ৪৬৩১ কি:মি: বা ২৮৮৭ মাইল হেঁটেছেন।
আর ওদিকে একই লক্ষ্যে বিবি হাওয়া জেদ্দা হতে আরাফাত পর্যন্ত ১১৬ কি:মি: বা ৭২ মাইল হেঁটেছেন। এর পরেই দু’জনে দুজনের দেখা পেয়েছেন।
লক্ষণীয় হলো; আল্লাহ পাক বিবি হাওয়া আ: কে যতটা পথ হাঁটিয়ে নিয়েছেন, আদম আ: কে হাঁটিয়েছেন তার চল্লিশ গুন বেশি পথ!
এ ঘটনার মধ্যে কী আদম সন্তানের জন্য কোন শিক্ষা নেই? হ্যাঁ, আছে বটে। শিক্ষাটা হলো; একটি সফল পরিবার গঠনে একজন স্বামী তার স্ত্রীর চেয়ে চল্লিশগুন বেশি পরিশ্রম ও ত্যাগ স্বীকার করবেন।
অথচ আজ আমরা পুরুষরা আমাদের সমাজে নারীদের কাছ থেকে, তথা স্ত্রীদের কাছ থেকেই সবচেয়ে বেশি ত্যাগ ও শ্রম আশা করি। আমাদের লজ্জা হবে কী? আমাদের মৃত বিবেক কী জাগবে না?
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.