বিশ্বকাপ উন্মাদনায় সারাদেশে যখন সাজঁসাজ রব। তখন ব্যতিক্রমি কিছু কর্মকান্ড মানুষকে ভাবায় অনেকটা। কিছুদিন আগে ব্রাজিল বাড়ীর ভিডিও ছবি ভাইরাল হয়েছিল সোস্যাল মাধ্যমে।
এবার দেখা মিললো আর্জেন্টিনা কলেজের! নাম করণ হয়নি আর্জেন্টিনা কলেজ, তবে অনেকেই এ নামে ডাকছেন এ কলেজটিকে।
কলেজটি ময়মনসিংহের গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজে। কলেজের মূল একাডেমিক ভবনের রং করা হয়েছে আর্জেন্টিনার পতাকার ন্যায়। যাতে খরচ হয়েছে প্রায় লক্ষাধিক টাকা।
সরেজমিনে দেখা যায়, গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, কলেজের তিন তলা একাডেমিক ভবনটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো। পুরো ভবনটিকে আর্জেন্টিনার পতাকার রঙে রাঙাতে প্রায় লক্ষাধিক টাকা খরচ করতে হয়েছে।
এটাকে অনেক অভিবাবক পাগলামি ও টাকার অপচয় মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ভর্তি-ফরম ফিলাপের সময় ১৫০০টাকার ফি ৪-৫হাজার টাকা করে আদায় করা হয়। অথচ আমাদের কষ্টার্জিত টাকা এভাবেই খরচ করা হচ্ছে! অন্য দেশের পতাকার পিছনে এত টাকা খরচ করে আমাদের কি লাভ হবে?
অপর এক অভিভাবক বলেন, এটা পাগলামি ছাড়া কিছু নয়। অনেকেই আমাদের জাতীয় দিবসগুলোতে লাকড়ি, ২-৩ ফুট আকা বাঁকা লাঠিতে জাতীয় পতাকা টানান। অথচ অন্য দেশের পতাকা উড়াতে কি প্রাণান্ত চেষ্টা।
এ বিষয়ে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা করিনি ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে করা হয়েছে।
আর্জেন্টিনার পতাকার সাথে কিছুটা মিল থাকলেও ভিন্নতাও রয়েছে। তবু যেহেতু অন্য একটি দেশের পতাকার রঙের সাথে মিলে গেছে তাই রং মিস্ত্রী দিয়ে দেখি কি করা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান বলেন, বিশ্বকাপ খেলায় ব্যক্তিগতভাবে অন্য দেশকে সমর্থন করাই যায়। তার মানে এই নয় যে, কলেজের কষ্টের টাকা খরচ করে পুরো একটি ভবনকে অন্য দেশের পতাকার রঙে রাঙাতে হবে। আমি বিষয়টি খোঁজ নেবো।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.