সত্যজিৎ রায়কে নিয়ে গর্ব করছি ঠিকই, কিন্তু তার ঐতিহ্যকে এগিয়ে নিতে পারছি কতটুকু? লুইস ব্রেইল অন্ধজনে শিক্ষার আলো ছড়ানো এক মহামানব লিজি ভালসাকেজ গতানুগতিক সৌন্দর্যের বাহিরে সৌন্দর্য ছড়ানো এক নারীর গল্প‘ব্রেন ডেথ’ হয়ে বাইশেই নিভে গেল দীপশিখা!
তবুও অঙ্গপ্রত্যঙ্গ দান করে অমর হয়ে রইলেন মেয়েটি। দীপশিখার বাবা বলেন, ”মেয়েকে তো আর ফিরে পাব না। কিন্তু অন্যের মাধ্যমে আমার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো বেঁচে থাকবে। তাই চিকিত্সকরা এমন পরামর্শ দেওয়ার পর না করিনি।”
কঠিন শোকের মধ্যও মেয়ের অঙ্গপ্রত্যঙ্গ দান করে নজির গড়লেন শোকাতুরা মা-বাবা। ঘটনাটি পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল হলদিয়ার! পূর্ব মেদিনীপুরের দুর্গাচকের অনুসূয়া আবাসনের দীপশিখা সামন্ত।
৯-১৮ ফেব্রুয়ারি হলদিয়া উন্নয়ন পর্ষদ ও হলদিয়া পুরসভার উদ্যোগে হলদিয়া সংহতি ময়দানে শুরু হয়েছিল হলদিয়া মেলা। মেলার শেষদিনের অনুষ্ঠান দেখে বাইকে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় পড়ে দীপশিখা।
স্থানীয় বেসরকারি নার্সিংহোমে হয়ে কলকাতায় রেফার করা হয় তাকে। সেখানে চিকিত্সা চলাকালীন অবস্থার অবনতি হয়। ‘ব্রেন ডেথ’ হয়ে যায়। চিকিত্সকেরা পরামর্শ দেন, ‘অঙ্গদান করার।’ রাজি হয়ে যান শোকাতুরা বাবা-মা।
দীপশিখার বাবা সমর সামন্ত হলদিয়া উন্নয়ন পর্ষদের একজন কর্মকর্তা। বৃহস্পতিবার দুপুরে হলদিয়ার দুর্গাচকে নিজের আবসনে দীপশিখার দেহ এসে পৌঁছায়। তাকে শেষবারের মতো দেখার জন্য তার সহপাঠী থেকে পরিজনের ভিড় উপছে পড়ে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.