এই ঈদে উঠাও হেলিকপ্টারে পরিবার নিয়ে যেতে পারেন গ্রামের বাড়ী। রাস্তার জ্যাম-ঝাঁমেলাহীন মুহুর্তেই আকাশপথে পৌছাতে পারেন বাড়ি।রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও ঈদ উপলক্ষে দিয়েছে উঠাও অফার। এই অফারে ঈদে হেলিকপ্টার করে বাড়ি যাওয়ার সুযোগ আপনার ও হতে পারে।
পাঠাও জানায়, পাঠাও কর্তৃপক্ষ জানান, প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত ১০টি বা তার বেশি রাইড নেওয়া সব পাঠাও ব্যবহারকারীদের মধ্য থেকে তিনজন ভাগ্যবান ব্যবহারকারী পাবেন হেলিকপ্টারে করে বাড়ি যাওয়ার এই সুযোগ।
কিছু শর্ত সহ যারা বিজয়ী হবে তাদের নাম ২৩ রমজান ঘোষণা করা হবে বলে জানায় পাঠাও কতৃপক্ষ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::: আরো পড়ুন ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
রশিদ খান হবেন আফগানিস্তানের প্রধানমন্ত্রী !
বোলার হিসেবে টি-টোয়ান্টি র্যাংকিংয়ে শীর্ষ স্থানে অবস্থান করছে জনপ্রিয় স্পিন তারকা রশিদ খান। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত দুই আসরেও করেছেন চমৎকার পারফরম্যান্স করেন তিনি। আর আফগানিস্তানের হয়ে ক্রিকেট লড়াই করা এমন ব্যক্তিকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আশা করাই যায়!
আর এমন এক ইচ্ছা পোষণ করলো ভারতের কিংবদন্তি উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার এমন ইচ্ছা প্রকাশ করেছেন। এই কিংবদন্তি ১৯৬১ সাল থেকে ১৯৭৫ সালের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৬ টেস্ট ও ৫ ওয়ানডে খেলেন। আর সাবেক এই ভারতীয় ক্রিকেটার আইপিএলের দারুণ ভক্ত। সেখানেই রশিদের পারফরম্যান্স দেখে এমন মন্তব্য করেছেন ফারুক।
ভারতীয় এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি খেলাটির প্রতি তার মনোভাব ভালোবাসি। সে সবসময়ই হাসিমুখে থাকে। দেখে মনে হয় খুব উপভোগ করছেন। আমার মনে হয় তার আফগানিস্তানের প্রধানমন্ত্রী হওয়া উচিত।রশিদের উদ্দেশে ফারুক বলেন, প্রেরণা ধরে রাখো। তুমি তোমার দেশের অনেক বড় প্রতিনিধি।
ইতিমধ্যেই ১৯ বছর বয়সী তরুণ এই ক্রিকেটার আইপিএলের দ্বিতীয় মৌসুমে খেলতে এসে ১৬ ম্যাচে গড় ২১.৮০ ও ইকোনমি রেট ৬.৭৩। দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেট ঝুলিতে নিয়েছেন রশিদ খান।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.