রহমত বরকত ক্ষমা ও নাজাত লাভের মাস রমজান। ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এ বরকতময় মাস। এ মাসের প্রতিটি ভালো কাজেই আল্লাহ তাআলা দান করেছেন অনেক বেশি নেয়ামত ও পুরস্কার। বান্দাদেরকে ক্ষমা করেন বেশুমার।
আল্লাহ তাআলার ক্ষমা ও বরকত লাভের মাধ্যমে মানুষ তার কলব বা অন্তরকে আল্লাহর নূরের আলোয় আলেকিত করতে চায়। তাই বান্দার প্রতি কাজেই যেন এ নূর বা আলো পয়দা হয়, সে জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটি দোয়া তুলে ধরা হলো-
اَللَّهُمَّ نَبِّهْنِى فِيْهِ لِبَرَكَاتِ اَسْحَارِهِ
وَ نَوِّرْ فِيْهِ قَلْبِى بِضِيَاءِ اَنْوَارِهِ
وَ خُذُ بِكُلِّ اَعْضَائى اِلَى اِتِّبَاعِ اَثَارِهِ
بِنُوْرِكَ يَا مُنَوِّرَ قُلُوْبِ الْعَارِفِيْنَ
উচ্চারণ : আল্লাহুম্মা নাব্বিহনি ফিহি লি-বারাকাতি আসহারিহি; ওয়া নাওয়্যের ফিহি ক্বালবি বি-দিয়ায়ি’ আনওয়ারিহি; ওয়া খুজ বি-কুল্লি আ’দায়ি’ ইলা ইত্তিবায়ি’ আছারিহি; বি-নুরিকা ইয়া মুনাওয়্যিরা ক্বুলুবিল আ’রিফিন।
অর্থ : হে আল্লাহ! এ দিনে আমাকে সাহরির বরকতের ওসিলায় সচেতন ও জাগ্রত করে তোল। সাহরির নূরের ঔজ্জ্বল্যে আমার অন্তরকে আলোকিত করে দাও। তোমার নূরের ওসিলায় আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে তোমার নূরের প্রভাব বিকশিত কর। হে সাধনাকরীদের অন্তর আলোকিতকারী।
পরিশেষে…
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব রোজাদারকে মাগফেরাতের দশকের অষ্টম দিনে সাহরির বরকতে নিজেদের অন্তরকে আল্লাহর নূর দ্বারা আলোকিত করার তাওফিক দান করুন। আমিন।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.