ভারতীয়রা বর্তমান বিশ্বের সবথেকে বড় বড় টেকনোলজি কোম্পানি, ব্যাংকিং সেক্টর, কিংবা অন্যত্র সব জায়াগাতেই গুরুত্বপূর্ণ পদে থেকে বার বার দেশটির নাম উজ্জ্বল করেছে। এদের মধ্যে অন্যতম গুগলের সুন্দর পিচাই, মাইক্রোসফট-এর সিইও সত্য নাদেলার নাম উল্লেখযোগ্য।
এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে নতুন এক নাম- নিকেশ অরোরা। সাইবার সিকিওরিটি কোম্পানি পালো অল্টো নেটওয়ার্কের সিইও হিসেবে নিযুক্ত হন নিকেশ। আর এই পদে আসীন হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিশ্বের সবথেকে বেশি বেতন পাওয়া এগজিকিউটিভ হয়ে গেলেন।
নিকেশ অরোরা পালো অল্টো নেটওয়ার্ক কোম্পানিতে বার্ষিক প্যাকেজ ১২৮ মিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৮৫৮ কোটি টাকা। আর সেই হিসেবেই নিকেশের একদিনের বেতন ২.৫ কোটি টাকা।
ভারতীয় একটি গণমাধ্যমের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নিকেশ অরোরার আগে অ্যাপেল কোম্পানির সিইও টিম কুক বিশ্বের সবথেকে বেশি বেতন পাওয়া সিইও ছিলেন। তার বার্ষিক বেতন ছিল ১১৯ মিলিয়ন ডলার।
বুধবার (৬ জুন) থেকে নিকেশ পালো অল্টোর সিইও পদের দায়িত্ব নিলেন।
৫০ বছর বয়সী নিকেশ বিএইচইউ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। ১৯৮৯ সালে আইআইটি বারাণসী থেকে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করে তিনি চাকরিতে যোগ দেন। তবে এই চাকরি ছেড়ে তিনি আমেরিকা চলে যান এবং সেখানে বোস্টন কলেজ অব নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন। এরপর বহু জায়গাতে চাকরি করেছেন তিনি।
নিকেশ অরোরা ২০০৪ সালে যোগ দেন গুগলে। আর ২০১৩ সালে তিনি গুগলে সবথেকে বেশি বেতন পাওয়া কর্মী ছিলেন। ২০১৪ সালে তিনি গুগলের চাকরি ছেড়ে দেন। সেখানে তার বার্ষিক বেতন ছিল প্রায় ৩৪৫ কোটি টাকা।
নিকেশ গুগলের চাকরি ছাড়ার পর গ্লোবাল ইন্টারনেট ইনভেস্টমেন্ট বিজনেস হেড হিসেবে কাজ শুরু করেন৷ এখানে যোগদানের এক বছর পরে তিনি সিইও-র পদে আসীন হন সফট ব্যাংক গ্রুপ, এই একই সংস্থায়। আর সেখান থেকেই এবার পালো অল্টো নেটওয়ার্কের সিইও হিসেবে যোগদান করলেন এই ভারতীয় নিকেশ অরোরা
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.