প্রশ্ন
হযরত! আমাদের মসজিদে কিছুদিন পূর্বে তারাবীহর সময় একটি বিতর্ক সৃষ্টি হয়। একদল লাইট অফ করে দেয়, আরেকদল লাইট জ্বালানোর পক্ষে চিল্লাচিল্লি করে।
একজন ফতোয়াও দিয়ে ফেলে অন্ধকার অবস্থায় নামাজ পড়লে মাকরূহ হবে! মসজিদে এমন অন্ধকার ছিলোনা যে সিজদার স্থান দেখা যায় না। এমন অবস্থায় গরমের দিনে লাইট অফ করে তারাবীহ পড়লেই একটু সুবিধা মনে হয়। সুতরাং প্রশ্ন হচ্ছে লাইট অফ করে তারাবীহ পড়লে তারাবীহর নামাজ কি মাকরূহ হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
কেবলা যদি ঠিক থাকে, তাহলে অন্ধকারে নামায পড়াতে কোন সমস্যা নেই। মাকরূহ হবে না।
عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: «كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلاَيَ، فِي قِبْلَتِهِ فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا»، قَالَتْ: وَالبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ
নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী ‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সামনে ঘুমাতাম, আমার পা দু’খানা তাঁর ক্বিবলাহর দিকে ছিল।
তিনি সাজদাহ্য় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন, তখন আমি পা দু’খানা গুটিয়ে নিতাম। আর তিনি দাঁড়িয়ে গেলে আমি পা দু’খানা প্রসারিত করতাম। তিনি বলেনঃ সে সময় ঘরগুলোতে বাতি ছিল না। [সহীহ বুখারী-১/২৩, হাদীস নং-৩৮২]
رجل صلى في المسجد في ليلة مظلمة بالتحري فتبين أنه صلى إلى غير القبلة جازت صلاته؛ لأنه ليس عليه أن يقرع أبواب الناس للسؤال عن القبلة (الفتاوى الهندية، كتاب الصلاة، الباب الثالث فى استقبال القبلة-1/64
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.