প্রশ্ন
আমি গতকাল রাতে ২ টার দিকে খাওয়ার পর ঘুমিয়ে পড়ি, নিয়ত করতে পারিনি। কিন্তু সারাদিন মন থেকে রোযা রেখেছি। দুপুর ২:৩০-এ মনে পড়ে আমি নিয়ত করেনি, তখন নিয়ত করলে কি রোযা হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
রমজানের রাতে সেহরী খাওয়া মানেই রোযার নিয়ত করে ফেলা। আলাদাভাবে আর কোন নিয়তের প্রয়োজন নেই। যেহেতু আপনি রাতের বেলা রোযার জন্যই খানা খেয়েছেন, উক্ত খানা খাওয়াটাই রোযার নিয়ত হিসেবে ধর্তব্য হয়ে গেছে। আলাদাভাবে আর কোন নিয়তের দরকার নেই।
তাই আপনার সেই দিনের রোযাটি বিশুদ্ধ হয়েছে।
وَالتَّسَحُّرُ فِي رَمَضَانَ نِيَّةٌ ذَكَرَهُ نَجْمُ الدِّينِ النَّسَفِيُّ، (الفتاوى الهندية، كتاب الصوم، الباب الاول فى تعريفه وتقسيمه وسببه وقته وشرطه-1/195)
(قَوْلُهُ: بِنِيَّةٍ) قَالَ فِي الِاخْتِيَارِ النِّيَّةُ شَرْطٌ فِي الصَّوْمِ وَهِيَ أَنْ يَعْلَمَ بِقَلْبِهِ أَنَّهُ يَصُومُ وَلَا يَخْلُو مُسْلِمٌ عَنْ هَذَا فِي لَيَالِي شَهْرِ رَمَضَانَ، وَلَيْسَتْ النِّيَّةُ بِاللِّسَانِ شَرْطًا (رد المحتار، كتاب الصوم-3/339-341
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
উস্তাজুল ইফতা-জামিয়া ফারুকিয়া দক্ষিণ বনশ্রী ঢাকা।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.