বলা হয়ে থাকে, নারীরা আর কাউকে ভয় না পেলেও তেলাপোকাকে ঠিকই ভয় পায়! এর সত্যতাও কিন্তু রয়েছে। তবে শুধু মেয়েরাই নয়, তেলাপোকা দেখলে বিরক্ত হন সবাই। এটি ঘরে থাকলে নানা ধরনের জীবাণু ছড়ানোর ভয় থাকে। এটি ভীষণ ক্ষতিকর। খাবার কিংবা থালা-বাসনে এই পোকা হেঁটে বেড়ালে অনেক ধরনের অসুখের ভয় থাকে। কারণ তেলাপোকা ময়লা ঘেঁটে বেড়ায়।
বাড়িতে তেলাপোকার দেখা পেলে এড়িয়ে না গিয়ে সতর্ক হোন। তেলাপোকার বংশ নির্বংশ করার জন্য উঠে-পড়ে লেগে যান। অনেকে তেলাপোকা তাড়ানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক স্প্রের সাহায্য নেন। কিন্তু এরপরও তেলাপোকা দূর করা সম্ভব হয় না। কয়েকদিন কম থাকলেও আবার আগের মতোই তেলাপোকার রাজত্ব চলতে থাকে! যদি বাড়ি থেকে চিরতরে তেলাপোকাস দূর করতে চান তাহলে বেছে নিতে পারেন ঘরোয়া উপায়। চলুন জেনে নেওয়া যাক তেলাপোকা দূর করার ঘরোয়া উপায়-
চিনি ও বেকিং সোডার ব্যবহার: তেলাপোকা দূর করার জন্য এই ঘরোয়া উপায় সহায়ক। তেলাপোকা বেকিং সোডার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। এই সুযোগ কাজে লাগাতে পারেন। সমপরিমাণ বেকিং সোডা ও চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এবার বাড়ির সব কোণে ভালোভাবে ছড়িয়ে দিন। তেলাপোকা চিনির লোভে ছুটে এসে বেকিং সোডা মিশ্রিত চিনি খেয়ে মরে যাবে। এই পদ্ধতি প্রতিদিন ব্যবহারের দরকার নেই। সপ্তাহে দুই দিন করে টানা তিন সপ্তাহ এই পদ্ধতি মেনে চললে তেলাপোকার উপদ্রব দূর হবে।
বোরিক পাউডারের ব্যবহার: এটি মূলত একধরণের অ্যাসিডিক উপাদান। যেকোনো পোকামাকড়ের উপদ্রব কমাতে কার্যকরী এই পাউডার। তেলাপোকা দূর করার কাজের লাগাতে পারেন এটি। ১ চামচ বোরিক পাউডার, ২ চামচ ময়দা বা আটা ও ১ চামচ কোকো পাউডার সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর বাড়ির সব কোণে ভালোভাবে ছড়িয়ে দিন। ময়দা বা আটা ও কোকো পাউডারে মিশ্রণে আকৃষ্ট হয়ে তেলাপোকা ছুটে আসবে। এরপর বোরিক পাউডার খেয়ে মারা পড়বে। ভালো ফল পেতে সপ্তাহে তিন বা চার দিন করে অন্তত দু’ সপ্তাহ এই পদ্ধতি ব্যবহার করুন।
তেজপাতার ব্যবহার: তেজপাতার রয়েছে নানা ধরনের ব্যবহার। শুধু রান্নার কাজেই নয়, বরং ঘর থেকে পোকা-মাকড় তাড়াতেও তেলাপোকা উপকারী। এই পাতার তীব্র গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না। তেজপাতা গুঁড়া করে নিয়ে বাড়ির সব কোণে ছড়িয়ে দিন। সপ্তাহে অন্তত দুই-তিন দিন এভাবে তেজপাতা গুঁড়া ছড়িয়ে দিন। এতে তেলাপোকার উপদ্রব থেকে মুক্তি পাওয়া যাবে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.