৮৫ বছর বয়সী বৃদ্ধ হো ভান থানহর ছেলে হো ভান লাংয়ের বয়স ৪৪ বছর। এরা বাপবেটায় মিলে ব্যতিক্রমি এক জীবন কাটিয়েছেন। প্রায় ৪ যুগেরও বেশি সময় ধরে বাস করেছেন ভিয়েতনামের এক গহীন জঙ্গলে।
১৯৭২ সালের যুদ্ধ চলাকালে যখন মার্কিন বাহিনী তাদের গ্রামে বোমা হামলা করল, থানহর স্ত্রী এবং ২ সন্তানকে হত্যা করল, তখন তিনি তার ২ বছর বয়সী আরেক ছেলে ভান লাংকে সাথে নিয়ে প্রাণ বাঁচাতে পালালেন ভিয়েতনামের কুয়ান নাগি জেলার টে ট্রা জঙ্গলের গভীরে।
এরপরের দীর্ঘ জীবন জংলি জীবন। তারা বনে গেলেন বাস্তবের টারজান। তারা শিখলেন কিভাবে শিকার করতে হয়, ছাপড়ি ঘর বানাতে হয় এবং সর্বোপরি কিভাবে বেঁচে থাকতে হয় বন্যতায়।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, এই পিতাপুত্র পালানোর পরে আর পেছন ফিরে তাকান নি, তারা এখনো মনে করে আছেন যে যুদ্ধ চলছে। বাড়ি ফিরলেই শিকার হবেন হিংস্র আক্রমণের। বনের ভেতর কাঠের ঘর বানিয়ে তাদের নিঝুম বসবাস।
২০১৩ সালে তাদের প্রথম খোঁজ পাওয়া যায়। শিকারিরা তাদের কথা জানায় ভিতেনাম কর্তৃপক্ষকে, পরে তাদের উদ্ধার করা হয়। তাদের কথা জানাজানি হওয়ার পর সাড়া পড়ে গিয়েছিল লোকালয়ে। বাস্তবে এমন ঘটনা দুর্লভ। এই বাপবেটায় এখন ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিতে শুরু করেছেন লোকালয়ে।
তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.