মাত্র ১৯ বছর বয়সেই ফোর্বসের শতকোটিপতির তালিকায় নাম লিখিয়েছেন নরওয়ের আলেকজান্দ্রা অ্যান্ডারসন। এই তরুণীই বর্তমানে বিশ্বের কনিষ্ঠতম বিলিয়নিয়ার।
ওই তরুণী কতো টাকার মালিক তা শুনলে আপনি আশ্চর্য হবেন। বর্তমানে আলেকজান্দ্রা ১ দশমিক ২ বিলিয়ন ডলারের মালিক। বাংলাদেশী মুদ্রায় যার মূল্য প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা!
আলেকজান্দ্রা বোন ২০ বছরের ক্যাথরিনও বিলিয়নিয়ার। তার মালিকানাতেও রয়েছে একই পরিমাণ অর্থ। অবশ্য তারা এই অর্থ পেয়েছেন বাবা জোহান অ্যান্ডারসনের নিকট হতে।
জানা যায়, অসলোর এই বিনিয়োগকারী ২০০৭ সালে নিজের কোম্পানি ফার্ড হোল্ডিংয়ের ৪২ দশমিক ২ শতাংশ শেয়ার দুই মেয়ের নামে করে দেন। সেই শেয়ারেরই দর বেড়ে তার ছোট মেয়ে আলেকজান্দ্রা বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার।
প্রশ্ন আসতে পারে, এতো টাকা দিয়ে তিনি কী করেন? উত্তরে আলেকজান্দ্রা বলেছেন, ‘আমি সবসময় সঞ্চয় করি। আমার সাপ্তাহিক হাতখরচ হতে টাকা বাঁচাই। কম্পিটিশনে জেতা অর্থ বা জন্মদিনে পাওয়া উপহারের অর্থও জমিয়ে রাখি। যে কারণে আমার প্রয়োজন মতো জিনিস আমি নিজেই কিনতে পারি। আমার ব্যাগ কিংবা জুতা কিনতে হলে বাবা-মায়ের কাছে জিজ্ঞেস করে কিনতে হয় না।’
আলেকজান্দ্রা ঘোড়সওয়ারে বিশেষ অনুরাগী। এমনকি তিনি ঘোড়সওয়ারদের স্পনসরও করেন। তিনটি রেস চ্যাম্পিয়নশিপে জিতে এখন ঘোড়সওয়ারিকেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছেন এই তরুণী। ভবিষ্যতে পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার কোনো ইচ্ছাও তার নেই। ঘোড়া ছাড়া আপাতত তার জীবনে রয়েছেন ২৪ বছরের এক হ্যান্ডসাম যুবন। জোয়াকিম টোলফসেন নামে ওই যুবক মার্শাল আর্টস ফাইটার। তাকেই জীবন সঙ্গি হিসেবে বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.