রানি এলিজাবেথ মারা গেলে যা যা ঘটবে!

১৯৫২ সালের ফেব্রুয়ারিতে বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ২৫ বছর বয়সে সেই যে বসেছিলেন সিংহাসনে; তারপর পেরিয়ে গেছে ৬৪ বছর। রানি দ্বিতীয় এলিজাবেথ এখন বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা ব্রিটিশ রাজত্বের শাসনকর্তা; থাই রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর তিনি বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব পরিচলনা করা জীবিত ব্যক্তিও।

চলতি বছরই ৯৩ বছরে পা দেয়া রানিকেও নিতে হবে অনিবার্য বিদায়। ‘মুখে আনতে না চাইলে’ও এই বিষয়ে প্রস্তুতিতে কোনো কার্পণ্য রাখছে না যুক্তরাজ্য সরকার ও বাকিংহাম প্যালেস। ‘বেদনাচ্ছন্ন’ বিদায়কে ঘিরে তাদের প্রস্তুতির খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক টাউন অ্যান্ড কান্ট্রি ও গার্ডিয়ান।

তাদের দেয়া তথ্যমতে, রানির মৃত্যুর খবর প্রথমে জানানো হবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে, এরপর সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের। তবে সরাসরি তাদেরকে প্রয়াণের খবর জানানো হবে না, হবে বিশেষ কোড বা সংকেতের মাধ্যমে।

রানির কোড ‘লন্ডন ব্রিজ’। তিনি মারা গেলে বিশেষ টেলিফোন লাইনে বিষয়টি জানানোর সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা বলবেন, ‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’।

এখন অবশ্য ‘লন্ডন ব্রিজ ইজ ডাউন’ এর ব্যাপারটা সবাই জেনে ফেলেছে; তাই কোড বদলে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
রানির ব্যক্তিগত সচিব ক্রিস্টোফার গাইট প্রধানমন্ত্রীকে টেলিফোনে গোপন সংকেত জানানোর পর পররাষ্ট্র দপ্তরের গ্লোবাল রেসপন্স সেন্টার

থেকে এ খবর যুক্তরাজ্যের বাইরে ১৫টি দেশের সরকারের কাছে পাঠানো হবে। যুক্তরাজ্যের রানিই এসব দেশের রাষ্ট্রপ্রধান। এছাড়া রানির প্রভাব রয়েছে কমনওয়েলথভুক্ত এমন ৩৬টি দেশেও খবরটি পাঠানো হবে।

শেয়ার করুন: