জিনসের প্যান্ট তো পরেন, কিন্তু সামনের ছোট্ট পকেটে কী রাখতে হয় জানেন? জিনসের প্যান্ট তো পরেন, কিন্তু সামনের ছোট্ট পকেটে কী রাখতে হয় জানেন?
জিনসের প্যান্ট তো পরেন – আজকাল জিনসের প্যান্ট তো সবাই পরে। বলা যায়, আবালাবৃদ্ধবনিতা। আর সবার জিনসের সামনে ডানদিকের পকেটের ভিতরে একটি ছোট্ট পকেট থাকে। কেন বলুন তো!জিনস আর কার পছন্দের নয়। ছোট-বড়, ছেলে-মেয়ে সবার।
এমন কমফোর্ট আর কে দেবে। সঙ্গে স্টাইল তো আছেই। কিন্তু কখনও ভেবে দেখেছেন, আপনার জিনসের সামনে ডান দিকে ওই ছোট্ট পকেটটা খামোখা থাকে কেন?
পিছনে দুটি পকেট, সামনে প্রমাণ সাইজের পকেট তো আছেই। তাহলে! অনেকে ভাবতে পারেন ওই পকেটটা নিছকই স্টাইল করার জন্য। কেউ ভাবতে পারেন খুচরো পয়সা রাখার জন্য। কেউ ভাবতে পারেন লুকিয়ে কন্ডোম রাখার জন্য। কিন্তু কোনওটাই ঠিক উত্তর নয়।
আসলে উনবিংশ শতাব্দীর গোড়ায় আমেরিকার কাউবয়রাই এই জিনস পরা শুরু করেন। জিনসের সামনে ওই ছোট্ট পকেটটি রাখা শুরু হয় তখনই। ওই ছোট্ট পকেটে তাঁরা পকেট ঘড়ি রাখতেন। সে
ই ঘড়ি একটি চেন দিয়ে বেঁধে রাখা থাকত। আজ আর পকেট ঘড়ির ব্যবহার নেই। কিন্তু ঘড়ির পকেট রয়ে গিয়েছে। হয় তো অনন্তকাল স্মৃতি নিয়ে বেঁচেও থাকবে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.