৪৮ বছর ধরে জঙ্গলে বাস করা বাস্তবের টারজান!

এডগার রাইজ বারোজের লেখা বিখ্যাত টারজান কল্পকথা জানেন না এমন লোক পাওয়া মুশকিল। জাহাজ যাত্রাকালে নাবিকরা খুন করে তাদের ক্যাপ্টেনকে। সন্তানকে নিরুপায় হয়ে এক ইংরেজ দম্পতি ছেড়ে দেন আফ্রিকার বনে। পরে সেই দম্পতিও মারা যায়।

তাদের ছেলেকে বড় করে গরিলা জাতীয় জীবেরা। ‘টারজান অফ দ্য এইপস’ নামে উপন্যাসের টারজান চরিত্র ধরে সারাবিশ্বে চিত্রায়িত হয়েছে নাটক, সিনেমা, গল্প।

এবার বাস্তবেই এমন চরিত্রের দেখা মিলেছে। প্রায় ৪৮ বছর ধরে বনে বাস করছেন এক বৃদ্ধ। ৭১ বছর বয়সী এই বৃদ্ধের নাম কেনচাপ্পা গৌড়া।
ভারতের দক্ষিণ কন্নরে সুলিয়া এলাকায় মারগাঞ্জ গ্রামের একটি জঙ্গলে একা বাস করছেন তিনি।

অবশ্য টারজানের মতো বিপদে পরে নয়। নিজের ইচ্ছাতেই ২৩ বছর বয়সে জঙ্গলে আসেন এই বৃদ্ধ। নারকেল পাতা দিয়ে বানানো একটি ছোট্ট একচালা ঘরই কেনচাপ্পা গৌড়ার কাছে অট্টালিকা।

আলু দিয়ে বানানো খাবার খেয়েই কাটে তার দিন। তিনি নাকি কখনো অসুস্থও হননি। তবে হাতির আক্রমণে নারকেল পাতা দিয়ে বানানো তার ঘর বেশ কয়েকবারই ভেঙে গেছে।

চট্টগ্রামে সাকা চৌধুরীর বাড়িতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, আঙ্গুল ছাত্রলীগের দিকে!

যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চট্টগ্রাম শহরস্থ গুডস হিলের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেছে সাকার পরিবারের সদস্যরা। এতে অংশ নেন চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগ ও দক্ষিণ জেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী।

এসময় তারা বাড়ির ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। প্রায় ২০টি ব্যক্তিগত গাড়ি ও নিরাপত্তা প্রহরীদের বাসাসহ মূল ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। প্রায় ৩০-৪০ মিনিটে ভাঙচুর চালানো পর মূল সড়কে এসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগ। পরে মিছিল নিয়ে চক বাজারের দিকে চলে যায় তারা।

এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। হামলার সময় সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই মৃত সাইফুদ্দিন চৌধুরীর স্ত্রী সেলিনা কাদের চৌধুরী বাসায় ছিলেন।

তিনি বলেন, দেড়শ’র মতো সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এসময় বাসার সামনে রাখা ৮টি বিএমডব্লিউ গাড়ি, ২টি ভক্সি ও ১০টি অন্যান্য গাড়িতে ভাঙচুর চালায়। এসময় বাড়ির চারদিকের সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলেছে হামলাকারীরা।

তিনি আরো বলেন, সন্ত্রাসীরা মূল গেটের কেয়ারটেকার মজিবুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেছে। সাইফ আলী নামে বাড়ির এক কর্মচারীর হাত ভেঙে দিয়েছে তারা।

দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, যুদ্ধাপরাধ মামলায় ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী মঙ্গলবার এক বক্তব্যে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হবে তার বাবার চেয়েও করুণ।’

তিনি বলেন, এমন ন্যাক্কারজনক বক্তব্যের প্রতিবাদে আমরা গিয়াস কাদের চৌধুরীকে খুঁজতে তার বাড়িতে গিয়েছিলাম। এ সময় তাকে না পাওয়ায় নেতাকর্মীরা ফিরে আসে। সেখানে কোন ভাংচুর করেনি ছাত্রলীগ।

চট্টগ্রাম মহানগর পুলিশের চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হুদা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। কী ঘটনা ঘটেছে আমরা তদন্ত করে দেখছি।

শেয়ার করুন: