হোয়াইট হাউস সাদা কেন? জেনে নিন

হোয়াউট হাউস যুক্তরাষ্ট্রের পেসিযেন্টর সরকারী বাসভবন ও অফিস। ওয়াশিংটন ডিসিতে এর অবস্থান। বিশ্বব্যাপী বিখ্যাত ও পরিচিত হোয়াইট হাউস প্রথমে কিন্তু এ নামে পরিচিত ছিল না। আর এর রং ছিল না সাদা।

জন্মসূত্রে আয়ারল্যান্ডের অধিবাসী জেমস হোবান এর নকশা তেরি করেন। বিল্ডিংটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ১৭৯২ সারের ১৩ অক্টোবর। নির্মাণ কাজ শেষ হয় ১৮০০ সালে। বিল্ডিংটি মূলত তৈরি করা ধুসর রঙ্গের পাথর দিয়ে। তখন থেকেই এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টর সরকারী বাসভবন হিসেবে ব্যবহার হয়।

১৮১২ সালে সংঘঠিত হয় ইংল্যান্ড-আমেরিকা যুদ্ধ। যুদ্ধ চলাকালে ১৮১৪ সালের ২৪ আগষ্ট ব্রিটিশ সেনাবাহিনী হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়। এরপর বিল্ডিংয়ের ছোট একটি অংশ শুধু অবশিষ্ট ছিল।

জেমস হোবানের পরামর্শ মতো আবার এর নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় ১৮১৭ সালে। বিল্ডিংটির বিভিন্ন জায়গায় তখন আগুন ও ধোয়ার দাগ ঢাকতে এর দেয়ালে সাদা রং দেওয়া হয়। সেই থেকে মূলত একে হোয়াইট হাউস বলা শুরু হয়।

শেয়ার করুন: