গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে বাঙ্গি অন্যতম। ফলিক এসিডে ভরপুর এই ফল। ফলিক এসিড রক্ত তৈরিতে সাহায্য করে।গরমকালে আমাদের দেশে প্রতি কেজি ১৫০-১৭০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। তবে জাপানে এর দাম যে আকাশচুম্বী তা হয়তো অনেকের কাছেই অজানা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জাপানে গতকাল শনিবার একটি পাইকারি বাজারে একজোড়া বাঙ্গি প্রায় ২৫ লাখ টাকায় (৩ দশমিক ২ মিলিয়ন ইয়েন) বিক্রি করা হয়। ‘ইয়ুবারি মেলন’ নামের এই বাঙ্গিটি জাপানি সমাজে ‘আভিজাত্যের প্রতীক’ হিসেবে দেখা হয়।
জাপানে মৌসুমি ফলের সরবরাহ করে ক্রেতাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন বিক্রেতারা। শনিবার দেশটির উত্তর হোকাইডোতে সপোরো সেন্ট্রাল নামে এক পাইকারি বাজারে নিলামে বিক্রি করা হয় বাঙ্গিগুলো। এই টাকা দিয়ে জাপানে একটি ঝা চকচকে প্রাইভেট কার কেনা সম্ভব বলে প্রতিবেদনে আরও বলা হয়।
নিলামে কোনো ফল সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড এটি। স্থানীয় একটি ফল প্যাকেজিং ফার্ম সর্বোচ্চ দাম হাঁকিয়ে এটি কিনে নেয়। গত দুবছর আগে বাঙ্গিগুলো সর্বোচ্চ ৩০ লাখ টাকা দামে বিক্রি হয়।
টাটসুরো শিবুতা নামে এক মার্কেটিং কর্মকর্তা বলেন, ‘এ বছর ইয়ুবারি বাঙ্গীর ফলন খুব ভালো।’
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.