বিল্ডিং নির্মান করতে চাচ্ছেন? কিন্তু বিল্ডিং নির্মানের অনেক তথ্য বা ধারণা না থাকায় শেষে অনেক টাকা পয়সা অযথা গচ্ছা দিতে হয়।সঠিক ধারণা থাকলে রাজমিস্ত্রি বা কন্ট্রাক্টররা ফাঁকি দিতে পারেনা। সেজন্য বিল্ডিং নির্মাণের জন্য যে তথ্যগুলো সকলেরই জানা উচিতঃ
→১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার।
→১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১ সিএফটি গাথুনীতে ১০ টি ইট লাগে।
→০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
→ সলিং এ প্রতিস্কয়ার ফুট এর জন্য ০৩ টি ইট লাগে।
→ ০৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়।
→ ১ টি ইটে খোয়া হয় ০.১১ ঘনফুট।
→১ স্কয়ার ফুট গাথুঁনিতে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২১ ব্যাগ, বালু লাগে ০.১২ ঘনফুট।
→১ স্কয়ার ফুট ইটের গাথুঁনিতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২০ ব্যাগ, বালু ০.১২৪ ঘনফুট।
→ ১ ঘনফুট ঢালাইয়ের জন্য ১:২:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.১৭২ ব্যাগ,বালু লাগে ০.৪৫ ঘনফুট, খোয়া লাগে ০.৮৮ ঘনফুট।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
বি.দ্র:- প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব আধা ইঞ্চি আর রাফ সাইডে মসলার পুরুত্ব পৌনে এক ইঞ্চি বা ১৫ মিমি।. সিলিং প্লাষ্টারে (১:৩ বা ১:৪) অনুপাতে সিমেন্ট দেয়া যায়। এবং মসলার পুরুত্ব ৬ মিমি. বীম এবং কলাম সিলিং এর জন্য।
→ প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
→
ইটের মাপ: প্রচলিত নিয়মে
————++-———++—-—
→ মসলা ছাড়া (৯.৫” x৪.৫” x২.৭৫”)
শেয়ার করে টাইম লাইনে রেখে দিন বাড়ি করার সময় এই ইনফরমেশন গুলো কজে লাগবে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.