মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের শখের সৃষ্টি হয়। অনেক সময় মজার কিছু শখ অন্য মানুষদের আনন্দ দেয়। ফ্যাশন সচেতন এই যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের ফ্যাশন ট্রেন্ড চলতে থাকে।
কিছু মানুষ আছে যারা এই ট্রেন্ড শুরু করেন। কিন্তু, এমন কিছু অদ্ভুত ফ্যাশন আছে, যার তালিকায় আপনি থাকতে চাইবেন না। তেমনি কিছু অদ্ভুদ চুলের স্টাইল জেনে নিন-
১. হেলি হেয়ার: হেলিকপ্টারের ন্যায় ডিজাইন করে এই চুলের কাটিং করা হয়েছে। একজন নারীর পছন্দের পুরুষ ছিলেন ডঃ সিউস। তার জন্য তিনি চুলের এই অদ্ভুদ কাট দিয়েছেন।
২. সকার সান: জাপানীদের চুলের কাট প্রায়ই এমন দেখা যায়। তবে যারা জাপানে বসবাস না করেও এরকম চুলের কাট দেন, তাদের দেখতে অন্যরকম লাগে।
৩. ইল্লুমিনাটি: মাথার প্রায় সম্পূর্ণ চুল কেটে ফেলে কিছু চুল রেখে দিলে, তা মোটেও খুব ভাল কোন ধারণা নয়। রোনাল্ডো তার ইল্লুমিনাটি কাটের উপর ভালবাসা প্রদর্শন করতে যেয়ে কপালের সামনে ত্রিভুজ আকৃতির চুল রাখেন। যা আমাদের অদ্ভুদ চুল কাটিং এর লিস্টের ৩য় স্থানে অবস্থান করছে।
৪. ওয়েন্ডওয়েপ্ট: বিভিন্ন ধরণের সকার প্লেয়ার চুল লম্বা করে রাখতে পছন্দ করেন। কিন্তু, একজন সকার খেলোয়াড়ের দেখা মিলে যার চুল এতো বেশী উপরের দিকে উঠানো যে মনে হচ্ছে, সজারু তার মাথায় বসিয়ে দেয়া হয়েছে।
৫. জো’স ইনকারনেট: সবাই জো কে অনেক ভালবাসেন। কিন্তু, মনে হয় এই ব্যক্তির চেয়ে বেশী কেও জো কে ভালবাসতে পারবে না। যা আপনি তার হেয়ার স্টাইল দেখলে অনায়াসে বলতে পারবেন।
৬. প্রেমের জপমালা: চুলের ডিজাইনে প্রেমের জপমালা তৈরি করেছেন এই নারী। তিনি একে অদ্ভুদ সুন্দর মনে করলেও, তা কিন্তু সৌন্দর্যের আশেপাশেও নেই।
৭. ফলের বিস্ফোরণ: বাচ্চাদের দুই ঝুটি করা চুল দেখতে অনেক সুন্দর লাগলেও, এই প্রাপ্তবয়স্ক পুরুষের চুলের ঝুটি আপনাকে মোটেও বিমোহিত করবে না। তাই, তিনি আমাদের তালিকার ৭ম স্থানে রয়েছেন।-সূত্র: লোলওয়াট।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.