বিড়াল কলা ও শসা দেখে আঁতকে উঠে কেন?

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই পোষ্য কুকুর, বেড়াল সহ বিভিন্ন প্রাণীদের অনেক ফানি ভিডিও দেখা যায়। আর এই ধরনের ভিডিও প্রচুর ভাইরাল হতেও দেখা যায়।

এসব মজার ভিডিও আবার দর্শকদের মনে না প্রশ্নেরও জন্ম দেয়। বিশেষ করে এর মধ্যে অন্যতম হলো- বিড়ালের কলা কিংবা শসা দেখে আতঙ্কিত হওয়ার বিষয়টি।

অনেক সময় দেখা যায়, আশপাশে হঠাৎ শসা দেখলে আতঙ্কে লাফিয়ে উঠে বিড়াল। এরপর হয় লেজ উঁচিয়ে দৌড়ে পালায়, না হয় শসাটিকে গভীর সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে।

আর এমনটি দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, শসা কিংবা কলার মধ্যে কি রয়েছে যা দেখে আঁতকে উঠে বিড়াল?

এ বিষয়ে প্রাণী বিশেষজ্ঞরা বলেন, বিড়াল সদা অতিরিক্ত মাত্রায় সতর্ক থাকে বলেই আশপাশে অচেনা কিছু দেখলে চমকে যায়।

বিড়ালের এই আঁতকে উঠা নিয়ে বিজ্ঞানীদের কেউ কেউ অবশ্য শসা ভীতির যুক্তিসম্মত কারণও খুঁজে বের করেছেন। তাদের যুক্তি হচ্ছে, শসার সঙ্গে সরীসৃপ প্রাণীর মিল থাকায় বিড়াল হঠাৎ দেখায় চমকে লাফিয়ে উঠে।

বিজ্ঞানীদের দাবি, বিড়াল প্রথম দেখায় শসাকে সরীসৃপ প্রাণী কিংবা সাপ ভেবে ভুল করে। সাপ নিরবে চলাফেরা করে বলে বিড়াল প্রথমেই মনে করে পাশে বুঝি সরীসৃপ প্রাণীটি আক্রমণের সুযোগের অপেক্ষায় রয়েছে।

তবে প্রাণী বিশেষজ্ঞরা এটাও বলছেন, খাবার খাওয়া কিংবা শিকারের প্রতি মনোযোগী অবস্থায় থাকলে তবেই এমন চমকে উঠতে পারে বিড়াল। সচেতন অবস্থায় কখনোই বিড়াল শসাকে দেখে আঁতকে উঠবে না।

প্রাণী বিজ্ঞানীরা আরো বলে থাকেন, বিড়ালের কলা অপছন্দের কারণ হিসেবে- মূলত গন্ধই এজন্যে দায়ী। কলার খোসায় সাইট্রাস বা লেবু জাতীয় ফলের গন্ধ থাকে বলেই বিড়াল সম্প্রদায়ভুক্ত সব প্রাণীই তা অপছন্দ করে

শেয়ার করুন: