প্রয়োজনের তাগিদেই মানুষ অন্যের কাছে ধার করে থাকেন। তবে ধার করা মোটেও ভালো অভ্যাস নয়। যদিও ধার না করার শিক্ষা আমরা ছোটবেলা থেকেই পেয়ে এসেছি, কিন্তু তা মনে রাখে কয়জন! প্রয়োজন ঠিকই অন্যের কাছে হাত পাততে বাধ্য করে দেয়।
যত যাই হোক, ধার করার যে অনেক রকম প্রতিক্রিয়া হয় তা সবারই জানা। ধার করার প্রভাব আমাদের জীবন এবং চরিত্রেও পড়ে। তবে কয়েকটি জিনিস একেবারেই ধার করা উচিত নয়। কারণ সেটা আপনার দুর্ভাগ্যের কারণ হতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক কোন জিনিসগুলো ধার করা উচিত না-
ঘড়ি: সময় খারাপ যাওয়ার লক্ষণ হলো কারো কাছ থেকে ঘড়ি ধার করা। বিশেষ করে, যখন কারো সময় খারাপ যায়, তখন সে অন্য কারো কাছে ঘড়ি ধার করে।
কলম: বলা হয়, কারো কাছ থেকে কলম ধার করা হলো আর্থিক অযোগ্যতার লক্ষণ। তাই কারো কাছ থেকে যদি কখনো কলম ধার করেও থাকেন, তাহলে তা যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দিয়ে দিন।
টাকা: কথায় বলে, টাকা সম্পর্ক নষ্ট করে দেয়। তাছাড়া অন্যের টাকার দিকে নজর দিলে আপনার কপালে লোভী তকমাও জুটতে পারে। তাই নিজের দুর্ভাগ্য ডেকে আনতে না চাইলে কখনোই কারো কাছ থেকে টাকা ধার করবেন না।
জামাকাপড়: নিজের দুর্ভাগ্য ডেকে আনতে না চাইলে কখনোই অন্য কারো পোশাক ধার করে পরবেন না। এটা শুধু দুর্ভাগ্য কিংবা সৌভাগ্যই নয়, এটা ব্যক্তিত্বের উপরেও অনেকটা প্রভাব ফেলে। তাই ধার করে পোশাক পরলে তা আপনার চরিত্রে খারাপ প্রভাব ফেলতে পারে। এইভাবেই আপনি নিজের দুর্ভাগ্য ডেকে আনতে পারেন।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.