বুড়িয়ে যাওয়া প্রত্যেক মানুষই চায় আবার পূর্ণ যৌবন ফিরে পেতে। তাদের জন্য সুখবর হলো- তা সত্যি হতে চলেছে। অস্ট্রেলিয়ায় আবিষ্কৃত হয়েছে বয়স কমানোর ওষুধ। এই ওষুধ বয়স ধরে রাখবে।
ডেইলি মেইলের একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়ার একদল গবেষক আবিষ্কার করেছেন বয়স কমানোর ওষুধ। ওই প্রতিবেদনে বলা হয় দেশটির কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে এ ওষুধ আবিষ্কৃত হয়।
বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ও বয়স গবেষণা কার্যক্রমের আওতায় বয়স ধরে রাখার এ ওষুধ আবিষ্কার নিঃসন্দেহে চিকিৎসা বিজ্ঞানের একটি যুগান্তকারী মাইলফলক।
গবেষকরা দাবি করে বলেন, আবিষ্কৃত ওষুধের ফলে মানুষের বেঁচে থাকা ও মৃত্যুর ধরন বদলে যেতে পারে। শিগগিরই এ ওষুধ তৈরি করার কাজ শুরু হবে।
গবেষণা দলের প্রধান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কেন ও ব্রায়েন জানিয়েছেন, প্রাথমিক যে পদ্ধতিটি পাওয়া গেছে তাতে ৬০ বছর বয়সী একজন মানুষের দেহের কোষকে ৪০ বছর বয়সী কোষে পরিণত করা সম্ভব।
শুধু তাই নয়, এ ওষুধের মাধ্যমে ডিএনএ’র পরিবর্তন রোধ করাও যাবে। ফলে ক্যান্সার, হৃদ্রোগ, কোলেস্টেরল ও বাত রোগীদের চিকিৎসা করা যাবে এ ওষুধে।
গবেষকরা বলেছেন, আগামী বছর ওষুধটি মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা সম্ভব হবে বলে গবেষণা দলটি আশা করছেন। আর এজন্য ব্যয় হবে প্রায় ৩২ কোটি ৫০ লাখ টাকা।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.