তেজপাতা আমাদের কাছে একটি সুগন্ধি মশলা হিসেবেই পরিচিত। যা ঝাল, মিষ্টি সব ধরণের খাবার তৈরিতে সুগন্ধ বারাতে ব্যবহার করা হয়ে থাকে। তবে আয়ুর্বেদ জানাচ্ছে, কেবল তেজপাতা খাওয়াতেই নয়, পোড়ালেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। বাড়িতেই নানা ছোট খাটো সমস্যা সমাধানে তেজপাতা কাজ করে জাদুর মতো। আসুন তাহলে জেনে নেই তেজপাতার ম্যাজিকগুলো।
একটি ছাইদানিতে কয়েকটি তেজপাতা নিয়ে ১০ মিনিট ধরে পোড়ালের ফলে এতে পাতা যেমন পুড়বে, তেমনই পুড়বে এর মধ্যে থাকা অপরিহার্য তৈল উপাদানও।
তেজপাতা পোড়ালে ধীরে ধীরে ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। এই ভেষজ গন্ধ মনকে সতেজ করে দেবে। এটি মন-শরীরকে যেমন প্রশমিত করতে সাহায্য করে, তেমনই এতে মানসিক চাপ ও উদ্বেগও কমবে।
ইউরোপীয় বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে, প্রাচীন গ্রিক ও রোমানরা তেজপাতাকে পবিত্র ওষুধ বলত। বিভিন্ন সমস্যার সমাধানে তেজপাতাকে অপরিহার্য বলে ধরা হয়।
উপমহাদেশে এই পাতাকে মসলা হিসেবে ব্যবহার করেন। রান্নার স্বাদ বাড়াতে ও সুগন্ধ আনতে এর ব্যবহার করা হয়।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, তেজপাতার মধ্যে রয়েছে পিনেনে ও সাইনিয়ল নামে দুটি উপাদান। রয়েছে তৈল উপাদান।
এর মধ্যে রয়েছে সাইকো-অ্যাকটিভ পদার্থ। পাশাপাশি, এতে রয়েছে জীবানুনাশক, ডিওরেটিক, সিডেটিভ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী।
এটি মনমেজাজকে ভালো করে, সঙ্গে তেজপাতা পাকস্থলীর ফ্লু নিরাময়েও সাহায্য করে।
তেজপাতার এসেনশিয়াল অয়েল দিয়ে ম্যাসাজ করলে মাথাব্যথা কমে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.