এখন থেকে শপিং মলে গেলে মিলবে গার্লফ্রেন্ড। এখানেই শেষ নয়, একসঙ্গে ঘোরাফেরা, খাওয়া-দাওয়া, আড্ডা, সেলফি তোলা সবই করার সুযোগ পাওয়া যাবে তার সঙ্গে।
দক্ষিণ চীনের হিউয়ান শহরের ভাইটালিটি সিটি নামে একটি শপিং মল কর্তৃপক্ষ তাদের শপিং মলে ক্রেতা টানতে এমনি এক অভিনব প্রস্তাব দিয়েছে। খবর দ্যা সান।
জানা গেছে, ওই শপিং মলে যারা গার্লফ্রেন্ড হিসাবে থাকবেন, তারা সবাই মডেল। সেখানে গিয়ে যেকোনো একজন মডেলকে পছন্দ করে তার সঙ্গে ঘোরা যাবে। আর ঘোরার সুযোগ থাকবে ২০ মিনিটের জন্য। গার্লফ্রেন্ড নিয়ে ২০ মিনিটের জন্য গ্রাহকদের চীনা মুদ্রায় ১ আরএমবি ভাড়া দিতে হবে। যা কম-বেশি ১০ টাকার সমান।
গ্রাহককে এই টাকা বিশেষ বারকোডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সেই মডেলকে ২০ মিনিট ঘোরা হয়ে গেলে আগের জায়গায় এনে ছেড়ে দিতে হবে।
যদি কোনো গ্রাহক আরো বেশি সময় সেই মডেলের সঙ্গে কাটাতে চান, তাহলে তাকে অতিরিক্ত ২০ মিনিটের জন্য একই পরিমাণ টাকা দিতে হবে।
তবে মডেলদের গার্লফ্রেন্ড বানানোর জন্য বিশেষ কিছু নিয়ম-কানুনও থাকছে। ওই শপিং মলের বাইরে কোনোভাবেই সেই নারীদের নিয়ে যাওয়া যাবে না। এর পাশাপাশি ২০ মিনিট সময়ের মধ্যে ওই নারীদের স্পর্শও করতে পারবেন না গ্রাহকরা।
ইতোমধ্যে ওই শপিং মলটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সবাই এরমধ্যে বুঝে গিয়েছেন এটা বিপণন কৌশল। ওই শপিং মল আকর্ষণ বাড়ানোর জন্যই এমন অফার দিচ্ছে। কিন্তু এমন অফারে সেখানকার সিঙ্গলদের মুখে হাসি ফুটেছে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.