চাওয়া পাওয়া নেই তবে একটা বর চাই

চাওয়া পাওয়া নেই – এমনই ঘটেছে ভারতের কেরালা রাজ্যে। সেখানে এক নারী ফেসবুকে বর খুঁজে পোস্ট দিয়েছেন। আর সেটি শেয়ার হয়েছে ছয় হাজার বারেরও বেশি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই নারীর নাম জ্যোতি কেজি। নিজের প্রত্যাশিত বর খুঁজে পেতে ফেসবুক বন্ধুদের সাহায্য চান তিনি। এর পরই তার ওই পোস্টটি ভাইরাল হয়। বিজ্ঞাপনে জ্যোতি বলেন, বরের কাছে কোনো দাবি, কিংবা বরের রাশি বা বংশপরিচয় তার কাছে গুরুপূর্ণ না।

মালায়লাম ভাষায় পোস্টটিতে লেখা ছিলো, ‌‘আমি সিঙ্গেল।

যদি আপনাদের এমন কোনো বন্ধুকে জানা থাকে, তবে আমাকে জানাবেন। আমার কোনো চাহিদা নেইI রাশি বা গোত্রও গুরুপূর্ণ না। আমার বাবা-মা বেঁচে নেই। আমি ফ্যাশন ডিজাইনিং-এ বিএসসি করেছি। আমার বয়স ২৮ বছর। আমার ভাই মুম্বাইয়ে সিনিয়র আর্ট ডিরেক্টর এবং বোন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে।’

গত ২৬ এপ্রিল পোস্টটি শেয়ার করেন জ্যোতি। এরপর এটি ছয় হাজারবার শেয়ার হয়েছে। অনেক কমেন্টে দেখা গেছে কেরালার ওই নারী অনেক প্রস্তাবও পেয়েছেন।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে #ফেসবুকমেট্রোমনি হ্যাসট্যাগ যুক্ত করার জন্য অনুরোধ জানিয়েছেন জ্যোতি, যাতে করে মেয়েরা প্রোথাগত সামাজিক বিধি-নিষেধ নিয়ে চিন্তিত না হয়ে তাদের জন্য পাত্র খুঁজে পেতে পারে।

একই সঙ্গে মার্ক জাকারবার্গকে লিখতে তার ফেসবুক বন্ধুদেরও অনুরোধ জানান জ্যোতি।

তবে জ্যোতি একা নয়, গত সেপ্টেম্বরে তার মতোই কেরালা রাজ্যের চিত্রগ্রাহক রঞ্জিশ মঞ্জরিও ফেসবুকের মাধ্যমেই নিজের জীবনসঙ্গী খুঁজে পেয়েছিলেন। তাই রঞ্জিশও জ্যোতির এই পোস্টকে শেয়ার করেছেন।

তবে জাকারবার্গ জ্যোতির চিঠিতে সাড়া দেবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত না। গত মঙ্গলবার থেকে ফেসবুকে ডেটিং সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন: