বলিউডে কে কার আত্মীয় – আত্মীয়তার কথা উঠলে প্রথমেই বলতে হবে কাপুর পরিবারের কথা। বলিউড যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই শুরু হয়েছে কাপুর বংশের পদচারণা। অনেকে কনফিউশন হয়ে যায় এত বড় কাপুর পরিবারে কার সঙ্গে কি সম্পর্ক। বলিউডে কাপুর বংশের শুরু হয় পৃথ্বীরাজ কাপুরের হাত ধরে। যিনি ছিলেন ভারতীয় থিয়েটারের প্রবর্তক।
এবং পৃথ্বী থিয়েটারের প্রবক্তা। তাঁর তিন ছেলে রাজ কাপুর, শাম্মি কাপুর এবং শশি কাপুর। শাম্মি এবং শশি কাপুরের বংশধদের বলিউডে তেমন কোন আধিপত্য নেই।
কিন্তু রাজ কাপুরের উত্তরসূরীতে বলিউড ছেয়ে গেছে। তাঁর তিন ছেলে রণধীর কাপুর, ঋষি কাপুর এবং রাজিব কাপুর বলিউডের বিখ্যাত মুখ। রণধির কাপুরের দুই মেয়ে কারিশমা এবং কারিনা কাপুর। ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুর। এই পরিবারের দুসম্পর্কের আত্মীয় হলো আর এক কাপুর পরিবার। পৃথ্বীরাজ কাপুরের দুর্সম্পর্কের ফুফাতো ভাই হলেন অনিল কাপুরের বাবা সুরিন্দর কাপুর।
সুরিন্দর কাপুরের তিন ছেলে বনি কাপুর, অনিল কাপুর এবং সঞ্জয় কাপুর। বনির ছেলে অর্জুন কাপুর ও মেয়ে জাহ্নবী কাপুর, স্ত্রী শ্রীদেবী। অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুর ও ছেলে হর্ষবর্ধন কাপুর। কারিনা কাপুরের জামাই সাইফ আলী খান। সাইফ ও সোহা আলী খানের মা শর্মিলী ঠাকুর। সোহার জামাই কুনাল ক্ষেমু।
এতো গেল কাপুর পরিবার। করণ জোহরের মামাতো ভাই আদিত্য চোপড়া। করণের মা হিরু জোহর আদিত্য চোপড়ার বাবা যশ চোপড়ার আপন বোন। যশ চোড়ার দুই ছেলে আদিত্য চোপড়া ও উদয় চোপড়া। এই দুই ভাই টেলিভিশন তারকা ও উপস্থাপক রোশনি চোপড়ার দূর সম্পর্কের চাচা হন। আদিত্যর স্ত্রী রানি মুখার্জির চাচাতো বোন কাজল।
শাবানা আজমীর ভাইয়ের মেয়ে টাবু। টাবুর বাবা জামাল হাসমি শাবানা আজমির ভাই। নির্মাতা অভিনেতা ফারহান আখতারের মা ডেইসি ইরানির বোন মানেকা ইরানির মেয়ে ফারহা খান। ফারহান আখতার ও জয়া আখতার ভাইবোন। তাদের বাবা জাভেদ আখতার।
অনেকেই জানেন না, শ্রদ্ধা কাপুর- লতা মঙ্গেশকর আত্মীয়। শক্তি কাপুর কন্যা শ্রদ্ধার দাদু লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের চাচাতো ভাই। শক্তি কাপুর নায়িকা পদ্মিনী কোলহাপুরির আপন ভগ্নীপতি। মানে পদ্মিনী হলেন শ্রদ্ধা কাপুরের খালা।
কন্ঠশিল্পী আরমানের বাবা ডাবু মালিক সম্পর্কে সংগীত পরিচালক অনু মালিকের ভাই। আত্মীয় হন সোনম কাপুর- রণবীর সিংও। সোনমের ‘নানি’ আর রণবীরের ‘দাদি’ সম্পর্কে দুই বোন। মণি রত্নম কমল হাসানের দূরসম্পর্কের জামাতা। কমলের মেয়ে শ্রুতি হাসান।
কাজলের আপন বোন তানিশা। পরিচালক অয়ন মুখার্জি ও শর্বাণী মুখার্জি ও কাজলদের বাবা সম্পর্কে আপন ভাই।
শারমন যোশী প্রেম চোপড়ার জামাই। শারমনের বোন মানসী যোশী অভিনেতা রোহিত রয়ের স্ত্রী।
পাকিস্তানি কন্ঠশিল্পী আলি জাফর সম্পর্কে ইমরানের চাচা। আলির স্ত্রী আয়েষা ফাজলি আমির খানের দূর সম্পর্কের বোন।
আলিয়া ভাটের বোন পূজা ভাট। তাদের বাবা মহেশ ভাট। মহেশ ভাটের ফুফাতো বোন ইমরান হাশমির মা।
অক্ষয়ের স্ত্রী টুইংকেল খান্না। তার মা ডিম্পল কাপাডিয়া। বাবা রাজেশ খান্না। অক্ষয় খান্নার বাবা বিনোদ খান্না। ধর্মেন্দ্রর দুই ছেলে সানী ও ববি দেওল। ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী। তাঁর মেয়ে এশা দেওল।
বচ্চন পরিবারের সম্পর্ক নতুন করে কিছু বলার নেই। সালমান খানের দুই ভাই আরবাজ ও সোহেল। বাবা সেলিম খান। আরবাজের সাবেক স্ত্রী মালাইকার বোন অমৃতা অরোরা।
হৃত্বিক রোশানের বাবা পরিচালক রাকেশ রোশান। রাকেশের পিতা রোশন লাল নাগরথ ছিলেন একজন সঙ্গীত পরিচালক। ভাই রাজেশও সংগীত পরিচালক। হৃত্বিকের সাবেক স্ত্রী সুজানার ভাইবোন জায়েদ খান ও ফারাহ খান।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.