বেশি ব্যবহারের কারণে গামছার ওপর চাপ বেশি পড়ে সব সময়ে। শুধু গামছাই নয়, যে সমস্ত সুতো দিয়ে গেঞ্জির কাপড় তৈরি হয় তা সেলাই করলে টেকসই হয় না। ফলে এই জিনিসগুলো সেলাই করলে লাভজনক হয় না।
এছাড়া সবাই সেলাই করে ব্যবহার করলে চাহিদা কমে যাবে, ফলে তাঁত শিল্প মার খাবে। তাঁতির ঘরে দারিদ্র নেমে আসবে। কাজেই সংস্কার মোটেই অযৌক্তিক কিছু না। তবে অনেকে বলেন, ছেঁড়া গামছা সেলাই করে ব্যবহার করলে নাকি বাড়িতে দারিদ্রাতা নেমে আসে।
শুধু তাই নয়, ছেঁড়া গামছার ব্যবহার নিয়ে গ্রামেগঞ্জে একাধিক সংস্কার-কুসংস্কার রয়েছে। আর তা মেনেও চলেন অনেকে।
যদিও যেভাবে এগিয়ে যাচ্ছে বিশ্ব, সেভাবেই ক্রমশ এই সমস্ত সংস্কারগুলিও মুছে যাচ্ছে। তবে গামছার ব্যবহার যেভাবে কমছে তাতে আগামী দিনে এই শিল্প কিংবা এই গামছা থাকবে কিনা তা নিয়ে নানারকম সন্দেহ দেখা দিয়েছে।
সূত্রঃ ইন্টারনেট।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.