বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে, মোবাইল ফোনের রেডিয়েশন শরীর এবং মস্তিষ্কের জন্য খুব ক্ষতিকর। ঘুমানোর সময় মোবাইল চালু করে পাশে নিয়ে ঘুমানো কিংবা পকেটে রাখা উভয়ই স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূণ।
সম্প্রতি উত্তর জাটল্যান্ডের নবম শ্রেণির একদল ছাত্রছাত্রী বিভিন্ন রকমের শাকের বীজ নিয়ে পরীক্ষানিরীক্ষা করে দেখেছে, চালু মোবাইলের ওয়াইফাই বিকিরণ প্রাণের পক্ষে চরম ক্ষতিকারক। তা মৃত্যুও ডেকে আনতে পারে। পরীক্ষার ফলাফলে যথেষ্টই উৎসাহিত ইংল্যান্ড, হল্যান্ড ও সুইডেনের গবেষকরা।
পরীক্ষাটা যারা চালিয়েছে সেই ছাত্রছাত্রীদের অন্যতম লি নিয়েলসন জানিয়েছেন, ৪০০ রকমের শাকের বীজের ওপর তারা পরীক্ষাটা চালিয়েছেন। দু’টি আলাদা ঘরে একই তাপমাত্রায় ৬টি ট্রেতে ওই শাকের বীজগুলিকে রাখা হয়েছিল।
১২ দিন ধরে ওই দু’টি ঘরে রাখা শাকের বীজগুলিকে সম পরিমাণ জল আর সূর্যালোক দেওয়া হয়েছিল তাদের বেড়ে ওঠার জন্য। তাদের মধ্যে শাকের বীজ রাখা রয়েছে এমন ৬টি ট্রে’কে রাখা হয়েছিল দু’টি ওয়াইফাই রাউটারের কাছাকাছি।
সাধারণ মোবাইল ফোন থেকে যতটা বিকিরণ আসে, ওই ওয়াইফাই রাউটারগুলি থেকে বিকিরণ আসে ততটাই। ১২ দিন পর দেখা গেল, ওয়াইফাই রাউটারের কাছে রাখা শাকের বীজগুলি মোটেই বাড়েনি।
তাদের বেশির ভাগই হয় শুকিয়ে গিয়েছে বা মরে গেছে। আর যে শাকের বীজ ভরা ট্রে’গুলির ধারে কাছে কোনও ওয়াইফাই রাউটার ছিল না, সেগুলি খুব সুন্দর ভাবে বেড়ে উঠেছে জল আর সূর্যালোক পেয়ে।
নবম শ্রেণির যে ছাত্রছাত্রীরা পরীক্ষাটা চালিয়েছে, তাদের আর এক জন ম্যাথিল্ডে নিয়েলসন বলেছেন, ‘‘এটাই প্রমাণ করেছে, ওয়াইফাই বা মোবাইলের বিকিরণ প্রাণের পক্ষে কতটা বিপজ্জনক।
তাই আমাদের পরামর্শ, ঘুমোতে যাওয়ার সময় হয় মোবাইল ফোনটা দূরে রাখুন বা বিছানায় রাখতে হলে সেটাকে বন্ধ করে রাখুন। না হলে তা মস্তিষ্ক বা শরীরের পক্ষে খুব বিপজ্জনক হতে পারে।’’
ক্যালিফোর্নিয়া জনস্বাস্থ্য বিভাগ সতর্ক করে দেয় যে, ঘুমানোর সময় মাথার কাছে মোবাইল ফোন মস্তিষ্কের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। কারণ সেল ফোনের রেডিয়েশন মস্তিষ্ক এবং শরীরের জন্য ক্ষতিকর অসুখ বয়ে আনতে পারে।
সেল ফোন টাওয়ার থেকে সংকেত প্রেরণ এবং গ্রহণ করে কাজ করে। মোবাইল ফোন যখন মোবাইল টাওয়ারে সংকেত প্রেরণ করে তখন সেখান থেকে রেডিও ফ্রিকোয়েন্সি শক্তি সব দিক থেকে যায়, এমনকি আপনার মাথা এবং শরীরের মধ্যে প্রবেশ করে।
জরুরি এসএমএস, হোয়াটসঅ্যাপ মেসেজ, ফোন কল আসার যতই সম্ভাবনা থাকুক না কেন দিনে, রাতে যখনই ঘুমাতে যাবেন, মোবাইলটা হয় বিছানা থেকে বেশ কিছুটা দূরে রাখবেন বা সেটা বন্ধ করে রাখবেন।
তাই গবেষকরা বলছেন যে, মাথার কাছে মোবাইল ফোনটা চালু রেখে কখনও ঘুমাতে যাবেন না।
ফোন বন্ধ না থাকলে বা বিমান মোড না থাকলে, আপনার বিছানা থেকে অন্তত কয়েক ফুট দূরে রাখুন, যাতে করে ফোনের সংকেত থেকে আপনার শরীর রক্ষা পায়।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.