বাজারে পাওয়া যাচ্ছে কাঁচা আম। কাসুন্দি ও শুকনো মরিচ দিয়ে জিভে পানি আনা কাঁচা আম ভর্তা করার এখনই সময়। টক-ঝাল-মিষ্টি স্বাদের আম ভর্তার রেসিপি জেনে নিন।
১) একটি বাটিতে স্বাদ মতো কাঁচা মরিচ কুচি নিন। ১ চা চামচ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে দিন। সব উপকরণ ভালো করে মেখে ১ কাপ কাঁচা আম কুচি দিন। চটকে মেখে নিন মজাদার আম ভর্তা।
২)শুকনো মরিচ তেল ছাড়া ভেজে গুঁড়ো করে নিন। স্বাদ মতো শুকনা মরিচ গুঁড়োর সাথে ১ চা চামচ কাসুন্দি ও স্বাদ মতো লবণ দিন। কাঁচা আম কুচি দিয়ে ভালো করে মেখে নিন।
৩) আধা কাপ কাঁচকলা কুচি আধ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। শুকনো মরিচ পুড়িয়ে গুঁড়ো করে নিন। এবার একটি বাটিতে স্বাদ মতো শুকনো মরিচ গুঁড়োর সাথে আধ কাপ কাঁচা আম কুচি মেশান। ভিজিয়ে রাখা কলা নিংড়ে অতিরিক্ত পানি বের করে দিয়ে বাটিতে নিন। ১ চা চামচ তেঁতুল ও সরিষার তেল দিন। স্বাদ মতো লবণ দিয়ে চটকে নিন। হয়ে গেল আরেক স্বাদের মজাদার আম ভর্তা।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.