বর্তমান সময়ে অতি প্রয়োজনীয় একটি জিনিস জাতীয় পরিচয়পত্র। যা না থাকলে অনেক বিভ্রান্তি ও ঝামেলায় পড়তে হয়। এখন ব্যাংক একাউন্ট, পাসপোর্ট, বিদেশ ভ্রমনসহ অনেক কাজের ক্ষেত্রেই জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক। কিন্তু যাদের জাতীয় পরিচয়পত্রটি হারিয়ে বা চুরি হয়ে গেছে তারা কি করবে?
হ্যাঁ আমরা অনেকেই জানি এ জন্য জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের পরিচালক বরাবর একটি আবেদন করতে হয়। প্রকল্পের অফিস আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের সপ্তম তলায়।
কিন্তু অনেকেই সময় সাপেক্ষ ও ঝামেলা মনে করে যেতে চান না। অনেকে আবার জানেনও না কিভাবে তুলতে হয়।
তবে, এখন আর হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র পেতে ঝামেলা পোহাতে হবে না। নিয়ম মেনে মাত্র এক থেকে দুই ঘণ্টায় আপনি পেয়ে যাবেন আপনার হারিয়ে যাওয়া পরিচয়পত্রটি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ডে এসে জাতীয় পরিচয়পত্রের এমন অনেক সমস্যার সমাধান সম্পর্কে জানতে পেরেছেন দর্শনার্থীরা।
থানা নির্বাচন অফিসার (রমনা) মো. রিয়াজউদ্দিন
কিভাবে এতো অল্প সময়ে হারানো পরিচয়পত্র ফিরে পাওয়া যাবে সে সম্পর্কে শনিবার থানা নির্বাচন অফিসার (রমনা) মো. রিয়াজউদ্দিন বাংলা ডট রিপোর্টকে জানান,
‘এখন আর আগের মত সময়ের প্রয়োজন হয় না। সব কাজ ভাগ হয়ে যাওয়ায় আগের মত আর সময় লাগবে না। এ জন্য আপনাকে প্রথমে নিকটস্থ থানায় একটি জিডি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ওই জিডি কপি নিয়ে রাজধানীর আগারগাঁও ইসলামিক ফাউন্ডেসনের জাতীয় পরিচয়পত্র প্রদানে সহায়তা প্রদান প্রকল্পের কার্যালয়ে যেতে হবে। যদি সার্ভারের জটিল কোন সমস্যা না থাকে তা হলে মাত্র এক থেকে দুই ঘণ্টায় আপনি আপনার হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র পেয়ে যাবেন।’
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.