ব্যবহারের পর টি-ব্যাগ ফেলে না দিয়ে তা সংরক্ষণ করার প্রয়োজন নিশ্চয়ই কেউ অনুভব করেন না। কেনই বা করবেন! ব্যবহারের পর এই জিনিস ধরে রাখারতো আর কোন মানে হয়না। এতোদিন আপনার ধারণা এরকম থাকলে আজ থেকে তা বদলে যাবে।
কারণ, এই টি-ব্যাগ জমিয়ে রাখলে আরও নানাভাবে তা কাজে লাগানো যায়। টি-ব্যাগে থাকা চা-এ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের জন্য উপকারি। তেমনই এর আরও কয়েকটি কার্যকারিতা আছে। আজকে জানুন সেই গুনাগুন সম্পর্কে-
১. পাস্তায় ফ্লেভার
লেমন গ্রাস পাস্তা বা রাইস পছন্দ করেন? বাড়িতে বানান মাঝেমধ্যেই? তাহলে, ব্যবহার হওয়া টি-ব্যাগ আপনার কাজে লাগবে। পানি ফোটানোর সময় টি-ব্যাগ কিছুক্ষণ তাতে দিয়ে রাখুন। চাল বা পাস্তা ফোটানো পানিতে দেওয়ার আগে টি-ব্যাগটি তুলে নিন। ওই পানিতে পাস্তা বা চাল দিলে তা চায়ের ফ্লেভারের সঙ্গে মিশে গিয়ে পদটিকে আরও সুস্বাদু করে তুলবে।
২.বাগানে সার
ব্যবহার করা টি-ব্যাগ পানিতে ফুটিয়ে নিন। এবার পানি থেকে টি-ব্যাগটি তুলে নিয়ে তা ঠান্ডা করে নিন। গাছের গোড়ার ওই পানি দিন। কোনো রকম ছত্রাক জাতীয় সংক্রমণ থেকে বাঁচবে আপনার গাছগুলি। নাহলে, টি-ব্যাগটি ছিঁড়ে ভিতরে থাকা চা বের করে নিন। চা পাতাগুলি মাটির উপরের স্তরে মিশিয়ে দিন। গাছের জন্য এটি সারের কাজ করবে।
৩. জুতোর দুর্গন্ধ
টি-ব্যাগ ব্যবহারের পর ভালো করে শুকিয়ে নিন। এবার ওই শুকনো টি-ব্যাগ রেখে দিন আপনার জুতোর ভিতর। টি-ব্যাগ জুতোয় হওয়া দুর্গন্ধ শুঁষে নেবে। আপনি বাইরে গিয়ে সমস্যায় পড়বেন না।
৪. কার্পেটের দুর্গন্ধ
কার্পেট পরিষ্কার রাখতে ও দুর্গন্ধ দূর করতে ব্যবহার করা যায় টি-ব্যাগ। ব্যবহার হওয়া টি-ব্যাগ গরম পানিতে ভিজিয়ে রাখুন। এবার ব্যাগটি খুলে চা পাতা কার্পেটের উপর ছড়িয়ে দিন। যতক্ষণ না চা পাতা শুকিয়ে যাচ্ছে এবং ময়লা ও দুর্গন্ধ শুঁষে নিচ্ছে ততক্ষণ ওইভাবে রেখে দিন। তারপর কার্পেট ঝেড়ে ফেলুন। সুন্দর গন্ধের জন্য লেমন বা মিন্ট ফ্লেভারযুক্ত টি-ব্যাগ ব্যবহার করতে পারেন।
৫. কাচ পরিষ্কার
অনেকের বাড়িতেই জানলা বা দরজায় কাচের পাল্লা থাকে। এগুলি পরিষ্কার রাখতে সমস্যায় পড়তে হয়। কাজে লাগাতে পারেন ব্যবহৃত টি-ব্যাগ। একবার ব্যাবহার করা টি-ব্যাগ পানিতে ফুটিয়ে লিকার তৈরি করে নিন। এবার ওই লিকার দিয়ে কাচ পরিষ্কার করুন। রোয়া ওঠে এমন কাপড় ব্যবহার করবেন না।
৬. পেডিকিওর
চায়ে এমন উপাদান থাকে যা সহজেই মৃত কোশ পরিষ্কার করতে পারে। তাছাড়া, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ড ত্বক টানটান রাখতে সাহায্য করে। সারাদিনের ক্লান্তির পর অনেকের পা ফুলে যায়। বাড়ি ফিরে টি-ব্যাগ হালকা গরম জলে দিয়ে তাতে পা ভিজিয়ে রাখলে পায়ের ফোলাভাব কমবে।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.