সে শহরে নগ্নতা অশ্লীল নয়। বরং মুক্তির আনন্দ। তাকে উপভোগ করার জন্য আছে সৈকত‚ পুল‚ ক্যাম্প-সহ নির্দিষ্ট বহু জায়গা। এ বার সেই তালিকায় যোগ হল রেস্তোরাঁ। যেখানে নগ্ন না হলে খানাপিনা করা যাবে না। অন্যদিকে অতিথিদের গোপনীয়তা‚ সম্ভ্রম রক্ষার দায়িত্ব নিতেও রেস্তোরাঁ দায়বদ্ধ।
শুক্রবার প্যারিসবাসীর জন্য খুলে গেল ও নাত্যুরেল-এর (O’naturel)-এর দরজা। এই রেস্তোরাঁয় একমাত্র নগ্ন নগ্নিকাদেরই প্রবেশাধিকার আছে। অঙ্গে এক কুচি পোশাক থাকলেও চলবে না। ঢোকার সময় নির্দিষ্ট জায়্গায় পোশাক জমা রাখতে হবে। আবার বেরোনোর আগে চেঞ্জরুম।
মধ্যবর্তী সময় শুধুই স্বাভাবিক‚ প্রাকৃতিক‚ অরণ্যচারী আদিমতা। আবরণ হিসেবে বড়জোর পেতে পারেন একটা ন্যাপকিন। তার বেশি কিছু নয়। রেস্তোরাঁয় অতিথির আসনসংখ্যা ৪০। খাবারের দাম শুরু ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই হাজার টাকা থেকে।
প্যারিসে নেচারিস্ট অ্যাসোসিয়েশন খুব শক্তিশালী। ২.৬ মিলিয়ন-এরও বেশি প্যারিসবাসীর কাছে ন্যুডিজম দৈনন্দিন স্বাভাবিকতা। সারা শহরে অন্তত ৪৬০ টি স্থান নির্দিষ্ট করা আছে শুধুমাত্র নগ্নদের জন্য। ফলে এই রেস্তোরাঁ ছিল সময়ের অপেক্ষা।
গত বছর লন্ডনেও শুরু হয়েছিল ন্যুডিস্ট রেস্তোরাঁ। কিন্তু শেন নদীর খোলা বাতাস নেই টেমস-এর তীরে। বিশেষ জনপ্রিয় হয়নি। অল্প কদিনের মধ্যেই বন্ধ করে দিতে হয়। আবার সেটিকে নিয়মিত করার চেষ্টা করা হচ্ছে।
ইন্টারনেট থেকে
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.