শক্তিমান পুলিশ – কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এ সময় দলটির বেশ কয়েজন কর্মীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া এক বিএনপিকর্মীকে এক হাতে মাটি থেকে উঁচুতে তুলে ধরতে দেখা গেছে।
২৩ এপ্রিল, সোমবার বেলা দেড়টার পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। তখন এ ঘটনা ঘটে।
রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটের বিপরীত পাশে আজাদ প্রোডাক্টসের গলি থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় বিএনপির নেতা-কর্মীদের।
ধাওয়া করে কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এদের কারো কারো গায়ের কাপড় ছেঁড়া দেখা গেছে। একজনকে আটক করে প্যান্টের বেল্ট ধরে মাটি থেকে উপরে তুলে ফেলেন এক পুলিশ সদস্য। ওই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।
মাটি থেকে শূন্যে তুলে ধরার ছবিটি দেখে মনে পড়েছে শক্তিমানের কথা! ‘শক্তিমান’ ভারতীয় একটি জনপ্রিয় টিভি সিরিজ। নাম-ভূমিকায় শক্তিমান সব অসাধ্যসাধন করতেন। ছোটদের খুব জনপ্রিয় এই সিরিজটি ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত নিয়মিত প্রচারিত হয়েছিল।
বিএনপির একজন কর্মীকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: স্টার মেইল
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.