ভারতের গুয়াহাটির মেয়ে অঙ্কিতার সঙ্গে প্রায় দুই বছর ধরে প্রেম করেন মিলিন্দ। বয়সের লম্বা ফারাকও তাদের প্রেমে কোনো বাধা তৈরি করতে পারেনি।
অবশেষে দীর্ঘদিনের বান্ধবী অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মডেল অভিনেতা মিলিন্দ সোমন। রোববার (২২ এপ্রিল) মহারাষ্ট্রের আলিবাগের এক রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান হয়।
এর আগে শনিবার সকালে মেহেদী অনুষ্ঠানের পর রাতে ছিল সঙ্গীতের আসর। সেই অনুষ্ঠানে নাচে অংশ নেন নবদম্পতি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হলুদ ও বিয়ের সমস্ত রীতিনীতি মেনেই একে অপরের সঙ্গে পরিণয়বদ্ধ হন অঙ্কিতা-মিলিন্দ।
তারকা নয়, একেবারে নতুন বরের মতোই অঙ্কিতার বাড়ির সদস্যদের পালন করা সমস্ত রীতি মেনে চলেন মিলিন্দ সোমন। বিয়ের অনুষ্ঠানে সাদা শাড়ি ও ফুলের সাজে সেজে ছিলেন অঙ্কিতা, মিলিন্দকেও দেখা গেল সাদা ধুতি-পাঞ্জাবি ও ফুলের সাজে।
মিলিন্দ ও অঙ্কিতার বিয়ের ছবি শেয়ার করেছেন মিলিন্দের সাবেক গার্লফ্রেন্ড, মডেল দীপান্বিতা শর্মা। দীপান্বিতা নিজেও মিলিন্দ ও অঙ্কিতার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।
হিন্দি, মারাঠি ও অসমিয়া গান ও আমন্ত্রিত অতিথিদের নাচে মিলিন্দ- অঙ্কিতার বিয়ে হয়ে উঠেছিল জমজমাট। তবে অঙ্কিতা-মিলিন্দের বয়সের যতই ফারাক থাক, দুজনে দুজনের সঙ্গে যে বেশ খুশি তা তাদের দেখেই বোঝা যাচ্ছিল।
বিদেশে ঘটা করে মিলিন্দ-অঙ্কিতার রিসেপশন হওয়ার কথা রয়েছে। মিলিন্দ-অঙ্কিতার বিয়ের সাজ ও ডেকোরেশনে মারাঠি ও অসমিয়া দুতরফের ঐতিহ্য মেনে চলা হয়। সাদা ও হলুদ ফুলে সেজে উঠেছিল বিয়ের মণ্ডপ।
৫২ বছর বয়সী মিলিন্দের হবু স্ত্রী অঙ্কিতার বয়স মাত্র ২৩ বছর! সংবাদ মাধ্যমে যদিও তার বয়স নিয়ে নানা মত রয়েছে। কেউ বলেন ১৮, কেউ বলেন ২৬।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.