কবরস্থানে গোসলের – ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক ঘটছে অলৌকিক সব ঘটনা। ঢামেকে এক নবজাতককে মৃত ঘোষণার পর তাকে দাফন করতে আজিমপুর পুরাতন কবরস্থানে নিয়ে যান শরিফুল নামে এক ব্যক্তি।
সোমবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম নবজাতককে গোসল করাতে গোসলখানায় পাঠান। এসময় তিনি শরিফুলের কাছ থেকে নবজাতকটির অভিভাবকের নাম ঠিকানা লেখার প্রস্তুতি নিচ্ছিলেন।
গোসলখানায় জেসমিন আক্তার ঝর্ণা নামে এক নারী নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে। এবার তিনি অফিসে গিয়ে খবর দিলে সেখানে উপস্থিত সবাই ছুটে যান। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন শিশুটি শ্বাস-প্রশ্বাস নিচ্ছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মোহরার হাফিজুল ইসলাম বলেন, ‘ঢামেক থেকে সকাল ১০টায় মৃত ঘোষিত নবজাতককে দাফনের জন্য আনা হয়। গোসল করানোর সময় নবজাতকটি নড়ে ওঠে। সত্যিই অবিশ্বাস্য।’
তিনি বলেন, ‘হায়াত থাকলে নবজাতকটি হয়তো বেঁচে যাবে।’
তিনি আরও জানান, ঢামেক হাসপাতালের ডেথ সার্টিফিকেটে নবজাতক মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে বলে উল্লেখ করা হয়। এতে নবজাতকের পিতার নাম- মিনহাজ। ঠিকানা- ধামরাই, ঢাকা লেখা হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল থেকে মৃত ঘোষণা করার পর কবরস্থানে জেগে ওঠা নবজাতকটিকে আজিমপুর মাতৃসদন কেন্দ্র থেকে ঢাকা শিশু হাসপাতালে নেয়া হয়েছে।
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.