তাকদীর বা ভাগ্য সম্পূর্ণ আল্লাহর হাতে। তাকদিরকে সাধারণত দুই ভাগে বিভক্ত করা হয়। প্রথমত তাকদিরে মুবরাম বা চূড়ান্ত তাকদির যা পরিবর্তন হবার নয়। অর্থ্যাৎ বিষয়টি বান্দার জন্য অবধারিত। আরেকটি হলো তাকদিরে মুআল্লাক। আর তা হলো যে তাকদীর দোয়া ও নেক আমলের মাধ্যমে পরিবর্তন হয়।
অর্থ্যাৎ বান্দার দোয়া করলে এবং নেক আমল করলে আশা করা যায় আল্লাহর তার জন্য পূর্বের চেয়ে ভালো করবেন। এ বিষয়ে হাদীসে এসেছে, তাকদিরের পরিবর্তন ও হায়াৎ বৃদ্ধির জন্য দু’আ এবং নেক আমল করতে হবে।(তিরমিযী, ২১৩৯)
অন্য হাদীসে এসেছে, সাওবান (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবল সৎ কর্মই আয়ু বৃদ্ধি করে এবং দোয়া ব্যতীত অন্য কিছুতে তাকদির পরিবর্তন হয় না। মানুষের অসৎ কর্মই তাকে রিযিক বঞ্চিত করে। ইবনে মাজা, হাদীস নং ৯০
bdview24.com Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.