বেগুন খেতে অনেকেই ভালোবাসেন। তবে গর্ভাবস্থায় এই সব্জিটি কি শরীরের জন্য নিরাপদ? বিশেষজ্ঞরা বলেন, মাঝে মাঝে খাওয়া যেতে পারে। তবে খুব বেশি খাওয়া গর্ভবতী মা ও ভ্রুণের ক্ষতির আশঙ্কা বাড়ায়।
জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রেগনেন্সি ও প্যারেন্টিং বিভাগে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন। বেগুন ভ্রুণের জন্মগত ত্রুটি কমায়; ভ্রূণের বৃদ্ধিতে কাজ করে। জেসটেশনাল ডায়াবেটিস রোধে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
তবে গর্ভাবস্থায় বেগুন খাওয়ার কিছু ক্ষতিকর দিকও কিন্তু রয়েছে। এটি পার্শ্বপ্রতিক্রিয়া ঘটাতে পারে। গর্ভাবস্থায় বেশি বেগুন খাবেন কি না এই বিষয়ে চিকিৎসকের মতামত নিয়ে নিন।
অনেক বিশেষজ্ঞ বলেন, বেগুনের মধ্যে ফাইটো-হরমোন থাকার কারণে এটি বেশি খেলে গর্ভপাত হওয়ার আশঙ্কা বাড়ে। এ ছাড়া অপরিপক্ব শিশুও হতে পারে এর কারণে। বেগুন এসিডিটি বাড়ায়। গর্ভাবস্থায় এসিডিটির সমস্যায় অনেকেই ভোগেন। তাই ভেবে দেখুন কতটা খাবেন।
বেগুন ভালোভাবে রান্না না হলে হজমে ঝামেলা হয়। এ ছাড়া অনেকের বেগুন খেলে অ্যালার্জি হয়। এই অ্যালার্জিও গর্ভবতী মাকে অসুস্থ করে তুলতে পারে। তাই বিশেষজ্ঞের মতামত, গর্ভাবস্থায় কম বেগুন খান। আর খুব বেশি খেতে ইচ্ছে হলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.