সকালের নাশতা, দুপুরের খাবার কিংবা যেকোনো সময় ডিম আমাদের পাতে থাকেই। তাই অনেকেই ঘরে একেবারে ডিম এনে রাখেন ডজনখানেক। যদিও বেশিরভাগ গৃহিণীর অভিযোগ একসঙ্গে অনেক ডিম আনা হলে তা পচে যায়। এমনকি, অনেকে খেতে বসে বুঝতে পারেন ডিমটা পচা ছিল। তখন খাবার খাওয়ার ইচ্ছেটাই উধাও হয়ে যায়। ডিম পচা না ভালো যেভাবে বুঝবেন—
* ডিম আলতো করে ঝাঁকিয়ে দেখুন। পচা ডিম থেকে তুলনামূলক বেশি শব্দ আসবে। দোকান থেকে ডিম কেনার সময়ও এই টোটকা কাজে লাগাতে পারেন। * পানিভর্তি গ্লাসে ডিম ছেড়ে দেওয়ার পর যদি সঙ্গে সঙ্গে ডুবে যায়, তা হলে বুঝবেন ডিম পচা নয়। ভেসে থাকলে বুঝতে হবে ডিম পচে গেছে। * ফাটানোর পর যদি দেখেন ডিমের সাদা অংশ ঘন, তা হলে বুঝবেন ডিম টাটকা। ডিম যত পুরনো হয়, এই সাদা অংশ তত পাতলা হতে থাকে।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.