এমন বহু মানুষ আছেন যারা মাংস ছাড়া খাবারই খেতে পারেন না। প্রতিদিনের খাবারের তালিকায় মাংস রাখেন, এমন বহু মানুষ আছেন। কিন্তু জানেন কি, রোজকার খাবারের তালিকার এই মাংসই ডেকে আনতে পারে নানারকম অসুখ।
কোন খাবার শরীরের জন্য উপকারী আর কোন খাবার ক্ষতিকর, বেশিরভাগ মানুষ এসব না ভেবেই খাবার খান। শুধুমাত্র জিভের স্বাদে কত খাবারই না আমরা খাই। তাতে শরীরের কতটা কী ক্ষতি হল, সেদিকে একবারও ভেবে দেখি না।
অতিরিক্ত মাংস খাওয়ার ফলে হতে পারে ক্যানসার, বিভিন্ন প্রকারের হৃদরোগ, বাড়তে পারে কোলেস্টেরল, রক্তচাপ। এখানেই শেষ নয়, রোজ রোজ মাংস খেলে হতে পারে লিভারের অসুখও।
সম্প্রতি এক গবেষণায় এক তথ্য প্রকাশ হয়েছে, অতিরিক্ত মাংস খেলে বাড়তে পারে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিস’র প্রবণতা। এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিসিসের ফলে ক্যানসার, টাইপ টু ডায়াবিটিস, ক্রনিক হার্ট ডিসিস এবং আরও অন্যান্য ভয়ঙ্কর রোগের শিকার হতে পারেন।
গবেষকরা জানাচ্ছেন, যারা প্রচুর পরিমাণে সঠিক উপায়ে তৈরি না হওয়া মাংস খান, যেমন ভাজা কিংবা গ্রিলড, তাদের মধ্যে বেশি পরিমাণে লিভারের সমস্যা দেখা দেয়। এছাড়া, প্রতিদিনকার খাবারের তালিকায় মাংস না রেখে, মাংসে থাকা একই পরিমাণ প্রোটিন আমরা অন্যান্য অনেক খাবারে পেতে পারি। তাই লিভার ভালো রাখতে প্রতিদিন খাবারের তালিকায় মাংস রাখার আগে একবার ভেবে দেখুন।
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.