ভেঙ্গে যাওয়া সম্পর্কের ব্যাপারটার মধ্যেই লুকিয়ে আছে অনেকগুলো না বলা কথা৷ অনেক অতীত, অনেক মুহূর্ত৷ সম্পর্ক ভেঙে গেলেও সেই মুহূর্ত গুলোকে সহজে ভোলা যায় না৷ তাইতো অতীতকে ভোলা যায় না৷
আর তাই যে কোনও কারণেই হোক না কেন আমাদের প্রত্যেকেরই জীবনে সাবেক প্রেমিক বা প্রেমিকারা সব সময়ই আমাদের মনে একটা বিশেষ জায়গা দখল করে রাখে৷ কিন্তু বর্তমানে দাঁড়িয়ে সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে আপনার কেমন ভাবে সম্পর্ক মেনে চলা উচিৎ বা আজও তার প্রতি আপনার ক্ষোভ রয়েছে নাকি সম্পর্ক ভাঙলেও তার সঙ্গে আপনার রয়েছে বন্ধুত্ব অটুট রয়েছে তা নিয়ে কিন্তু এক ধরণের দ্বিধা রয়েই যায়।
কিন্তু আপনার এবং আপনার সাবেক এর রাশিফল বলে দিতে পারে আপনি ঠিক কেমন সম্পর্ক বজায় রাখতে পারেন আপনার সাবেক সঙ্গীর সঙ্গে৷ রাশিফল অনুযায়ী জেনে নিন, কেমন সম্পর্ক বজায় রাখতে পারেন আপনি তার সঙ্গে-
ক্যাপ্রিকর্ন, স্করপিও, ভার্গো, স্যাজিটেরিয়াস: পুরনো দিন, পুরনো প্রেম এবং সম্পর্কের কথা এই রাশির জাতক-জাতিকারা মনে রাখতে চান না৷ তাই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাদের এড়িয়ে যেতেই বেশি পছন্দ করেন৷
লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনি, পাইসেস: প্রাক্তনের সঙ্গে বা অতীতের সঙ্গে কোনওরকম অশান্তিতে জড়াতে চান না এই রাশির জাতক-জাতিকারা৷ অতীতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলতে পছন্দ করেন৷ আর তাই প্রাক্তনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তাঁরা৷
এরিস, টরাস, ক্যানসার, লিও: এই রাশির জাতক-জাতিকারা খুবই প্রতিহিংসাপরায়ণ হয়ে থাকেন৷ আর তাই কেউ তাঁদের আঘাত করলে বা সম্পর্ক ভাঙলে তাঁরা প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার ক্ষতি করতে চান৷ যে কষ্ট তাঁরা নিজেরা পেয়েছেন সেই কষ্ট তাঁরা অপর ব্যক্তিকেও দিতে চান৷
bdview24.com — বিডিভিউ২৪.কম Bangla News from Bangladesh regarding politics, business, lifestyle, culture, sports, crime. bdview24 send you all Bangla News through the day.