যে দোয়াটি রাসূল (সা.) সবচেয়ে বেশি পাঠ করতেন…
যে দোয়াটি রাসূল সা সবচেয়ে-ইসলামী জিন্দেগীর রূপ রেখা হলেন স্বয়ং রাসূল (সা.)। তিনি যা কিছু করতে, তা সবই মহান আল্লাহ তা’য়ালার জন্য করতেন। নবী করিম (সা.) অসংখ্য দোয়া পাঠ করতেন। তবে তিনি একটি দোয়া সবচেয়ে বেশি পাঠ করতেন। সেই দোয়াটিকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে।
দোয়া: رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ (রাব্বানা আতিনা ফিদ্ দুনইয়া হাসানাহ্, ওয়াফিল আখিরাতি হাসানাহ্। ওয়াকিনা আজাবান্নার)। অর্থ: হে আমার প্রভু! আমাকে দুনিয়াতে সুখ দান কর, আখেরাতেও সুখ দান কর এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও।– সূরা আল বাকারা: ২০১
বিশিষ্ট তাবেয়ি হজরত কাতাদাহ (রহ.) সাহাবি হজরত আনাসকে (রা.) জিজ্ঞাসা করলেন, নবী করিম(সা.) কোন দোয়া বেশি করতেন? উত্তরে সাহাবি হজরত আনাস (রা.) উপরোক্ত দোয়ার কথা জানালেন।
তাই হজরত আনাস (রা.) নিজে যখনই দোয়া করতেন, তখনই দোয়াতে এই আয়াতকে প্রার্থনারূপে পাঠ করতেন। এমনকি কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এ দোয়া দিতেন।– সহিহ মুসলিম : ৭০১৬
হজরত আনাস (রা.) আরও বলেন, আল্লাহতায়ালা এ দোয়ায় দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ ও জাহান্নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন।জেনে নিন যে দোয়াটি রাসূল (সা.) সবচেয়ে বেশি পাঠ করতেন…
আল্লাহ তা’য়ালা আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন। সেই সঙ্গে সকল প্রকার অকল্যাণ থেকে হেফাজত করুন। আমিন।
বিপদের সময় যে দোয়াটি পাঠ করলে স্বয়ং আল্লাহ তায়া’লা সাহায্যের হাত বাড়িয়ে দেন।
বিপদে পড়েননি এমন মানুষ খুজে পাওয়া ভার। সবাই কম-বেশি বিপদে পড়েছেন। কেউ একবার আর কেউ বহুবার। কিন্তু কখনো কি বিপদে পড়লে কোন দোয়া পড়েছেন? হয়তো বলবেন, বিপদের সময় দোয়া পড়ার কথা মনেই থাকে না।
একটি দোয়া পাঠ করলেই ভীষন বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। স্বয়ং আল্লাহ তা’য়ালা সাহায্যের হাত বাড়িয়ে দেন। মূল্যবান সেই দোয়াটি এবার আমরা জনবো।
দোয়াটি হলো- ‘আল্লাহুম্মাস তুর আওরাতীনা ওয়া আমীন রাওয়াতীনা’।
প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বর্ননা করেন, খন্দকের যুদ্ধের সময় আমরা আল্লাহর রাসুল (সাঃ) এর নিকট আরয করলাম, ইয়া রাসুলুল্লাহ (সাঃ)! এ নাযুক মুহুর্তের জন্য কি কোন দোয়া আছে? আতংকের আতিশায্যে আমাদের হৃদপিন্ড যেন কন্ঠনালী পর্যন্ত এসে যাচ্ছে।
উত্তরে রাসুলুল্লাহ(সাঃ) বললেন, হ্যাঁ, আল্লাহর দরবারে এ ভাবে দোয়া কর, ‘আল্লাহুম্মাস তুর আওরাতীনা ওয়া আমীন রাওয়াতীনা’ অর্থাৎ হে আল্লাহ! আমাদের সকল দুর্বলতাকে ঢেকে রাখুন এবং আমাদের আস্থিরতাকে স্থিরতায় পরিনত করুন।
হযরত আবু সাঈদ খুদরী(রাঃ) বলেন, আল্লাহ তায়া’লা বাতাস পাঠিয়ে শত্রুদের মুখ থুবড়ে দিলেন এবং বাতাসের মাধ্যমেই তাদেরক ধ্বংস করে দিলেন।