মুহাম্মদ (সাঃ) থেকে আদম (আঃ) পর্যন্ত পূর্বপুরুষগণের তালিকা
হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) থেকে একেবারে হযরত আদম (আঃ) পর্যন্ত পূর্বপুরুষগণের তালিকা
হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ)
তাঁহার পিতা আব্দুল্লাহ,
তাঁহার পিতা আব্দুল মোত্তালিব,
তাঁহার পিতা হাসিম,
তাঁহার পিতা আব্দ মানাফ,
তাঁহার পিতা কুছাই,
তাঁহার পিতা কিলাব,
তাঁহার পিতা মুরাহ,
তাঁহার পিতা কা’ব
তাঁহার পিতা লুই,
তাঁহার পিতা গালিব,
তাঁহার পিতা ফাহর,
তাঁহার পিতা মালিক,
তাঁহার পিতা আননাদর,
তাঁহার পিতা কিনান,
তাঁহার পিতা খুজাইমা,
তাঁহার পিতা মুদরাইকা,
তাঁহার পিতা ইলাস,
তাঁহার পিতা মুদার,
তাঁহার পিতা নিজার,
তাঁহার পিতা মা’দ,
তাঁহার পিতা আদনান,
তাঁহার পিতা আওয়াদ,
তাঁহার পিতা হুমাইসা,
তাঁহার পিতা সালামান,
তাঁহার পিতা আওয,
তাঁহার পিতা বুয,
তাঁহার পিতা কামওয়াল,
তাঁহার পিতা ওবাই,
তাঁহার পিতা আওয়ান,
তাঁহার পিতা নাসিদ,
তাঁহার পিতা হিযা,
তাঁহার পিতা বালদাস,
তাঁহার পিতা ইয়াদলাফ,
তাঁহার পিতা তাবিখ,
তাঁহার পিতা জাহিম,
তাঁহার পিতা নাহিস,
তাঁহার পিতা মাখি,
তাঁহার পিতা আ”য়েফ
তাঁহার পিতা আবকার,
তাঁহার পিতা উবাইদ,
তাঁহার পিতা আদ দাহা,
তাঁহার পিতা হামদান,
তাঁহার পিতা সানবার,
তাঁহার পিতা ইয়াসরিবি,
তাঁহার পিতা ইয়াহজিন,
তাঁহার পিতা ইয়ালহান,
তাঁহার পিতা ইরাওয়া,
তাঁহার পিতা আইযি,
তাঁহার পিতা যিশান,
তাঁহার পিতা আইছার,
তাঁহার পিতা আফনাদ,
তাঁহার পিতা আইহাম,
তাঁহার পিতা মুকাসির,
তাঁহার পিতা নাহিস,
তাঁহার পিতা যারিহ,
তাঁহার পিতা সামি,
তাঁহার পিতা মায্যি,
তাঁহার পিতা ইওয়াদ,
তাঁহার পিতা ইরাম,
তাঁহার পিতা হিদার,
তাঁহার পিতা হযরত ইসমাইল (আঃ),
তাঁহার পিতা হযরত ইবরাহিম (আঃ),
তাঁহার পিতা তারক
তাঁহার পিতা নাহুর,
তাঁহার পিতা সারুয,
তাঁহার পিতা রা’উ,
তাঁহার পিতা ফাহিয,
তাঁহার পিতা আবীর,
তাঁহার পিতা আফরাহশাদ,
তাঁহার পিতা সা’ম,
তাঁহার পিতা হযরত নূহ (আঃ),
তাঁহার পিতা লামিক,
তাঁহার পিতা মাতু সালিখ,
তাঁহার পিতা হযরত ঈদ্রীস (আঃ),
তাঁহার পিতা ইয়ারিদ,
তাঁহার পিতা মালহালিল,
তাঁহার পিতা কিনান,
তাঁহার পিতা আনস,
তাঁহার পিতা হযরত শীস (আঃ),
তাঁহার পিতা হযরত আদম (আঃ)
কারা পাবে যাকাতের টাকা?
নামাজ, রোজা, হজ, যাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম। কারা পাবে যাকাতের টাকা?
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার একটি পর্বে আপন ভাইবোনকে যাকাতের টাকা দেওয়া যাবে কি না, সে সম্পর্কে জানতে চেয়েছিলেন একজন দর্শক।
প্রশ্ন: যাকাতের টাকা আপন ভাইবোন পেতে পারে কি না?
উত্তর: যাকাতের অর্থ আপন ভাইবোনকে দেওয়া যাবে। তারা যদি বালেগ হয়ে যায় এবং ফকির ও মিসকিন, অর্থাৎ অসহায়-নিঃস্ব হয়ে যায়, তাহলে ভাই হোক-বোন হোক, জাকাত দেওয়া যাবে। আর যাকাতের ক্ষেত্রে রক্তের সম্পর্কের আত্মীয়ের হক বেশি।
এ জন্য অন্য মানুষের আগে ভাইবোনকে দেওয়া বেশি উত্তম। এ ক্ষেত্রে যাকাত দেওয়ার একটা সওয়াব আর রক্তের সম্পর্কের আত্মীয়কে যে স্মরণ করলেন, এটা আরেকটা সওয়াব।
এ ক্ষেত্রে আরেকটা বিষয় জানিয়ে রাখা উত্তম। সেটা হলো- ভাইকে যাকাতের অর্থ দেওয়ার সময় জানিয়ে দিতে হবে যে ভাই এটা জাকাতের টাকা। অনেকে মনে করে, যাকে যাকাত দিচ্ছি, তাকে জানিয়ে দিলে মনে কষ্ট পাবে।
এ বিষয়ে ইসলামী চিন্তাবিদরা বলছেন, যেহেতু আমার ওপর ফরজ কাজ আমি আদায় করছি, উনি নফল হিসেবে গ্রহণ করবে, সেটা হবে না। ফরজ জাকাত আদায় করার সময় বলে দিতে হবে যে এটা যাকাতের টাকা। যদি এমন হয় যে ভাইকে যাকাতের টাকা জানিয়ে দিলে ভাই নেবে না, তাহলে সেটা ভিন্ন কথা।